হিঙ্গলগঞ্জের দলীয় প্রার্থী আনন্দ সরকারের সমর্থনে জনসভা থেকে সন্দেশখালিকাণ্ড নিয়ে বিজেপি (BJP) প্রার্থী রেখা পাত্রকে (Rekha Patra) নিশানা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কথায়, "সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদকে যারা গোটা দেশের সামনে ছোট করেছে, এই রেখা পাত্র ছিলেন তাঁদের নেত্রী। এবার ভোটে তাঁকে উপযুক্ত জবাব দিতে হবে।"
দেশের সামনে সন্দেশখালি-হিঙ্গলগঞ্জকে ছোট করেছেন রেখা পাত্র, এই ভোটে জবাব দিন: বার্তা অভিষেকের
Sponsored

সবং-এ পরে এদিন হিঙ্গলগঞ্জের নেবুখালি বাস স্ট্যান্ড সংলগ্ন ময়দানে জনসভা করেন অভিষেক। সেখান থেকেই সন্দেশখালিতে মহিলাদের দিয়ে সাদা কাগজে সই করিয়ে মিথ্যে অভিযোগ লিখে দেওয়ার ঘটনা মনে করান তিনি। তাঁর কথায়, সারা দেশের সামনে এই অঞ্চলকে ছোট করেছিলেন যাঁরা, তাঁদের নেত্রী ছিলেন এখানকার এবারের বিধানসভা ভোটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তৃণমূল (Abhishek Banerjee) সেনাপতি বলেন, "এখানে যাঁকে বিজেপি প্রার্থী করেছে, তাঁর ভূমিকা সন্দেশখালিতে কী ছিল আপনারা দেখেছেন। সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদকে যারা গোটা দেশের সামনে ছোট করেছে, মহিলাদের কাছে সাদা কাগজ নিয়ে গিয়ে সই করিয়ে মিথ্যে শ্লীলতাহানির অভিযোগ করেছিল তার নেতৃত্বে যিনি ছিলেন তাঁর নাম রেখা পাত্র। আর সেই রেখা পাত্রই এখানকার প্রার্থী।" অভিষেকের কথায় এবার ভোটে রেখা পাত্রকে উপযুক্ত জবাব দিতে হবে। এই ভোট প্রতিরোধের ভোট, প্রতিবাদের ভোট।
Sponsored

বিজেপির সর্বভারতীয় নেতৃত্বকে নিশানা করে অভিষেক বলেন, "এখানকার প্রত্যেকটা পঞ্চায়েতে তৃণমূলকে এবার আরও বেশি ভোটে জেতাতে হবে। আপনাকে অনুরোধ করব অমিত বাবু, যদি সৎ সাহস থাকে চার তারিখ বারোটার পরে কলকাতায় থাকবেন। খেলা আপনারা শুরু করেছেন কাজ শেষ করবে তৃণমূল। আমি ৪ তারিখ আপনাদের মুখগুলো দেখতে চাই।"
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







