মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ দাগলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benerjee)। সোমবার, চাঁচলের দলীয় প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee) ও হরিশ্চন্দ্রপুরের প্রার্থী মতিবুর রহমানের (Motibur Rahman) সমর্থনে মালদহের হরিশ্চন্দ্রপুরে মেগা রোড শো করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দীর্ঘ এই রোড শো শেষে ৩১ নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের নীচে পথসভা থেকে মোদি-শাহকে তীব্র আক্রমণ করেন অভিষেক।
Sponsored

এদিন তুলসীহাটা চুরিপট্টি এলাকা থেকে ভবানীপুর ব্রিজ পর্যন্ত কয়েক কিলোমিটার রোড শো করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলীয় প্রার্থীদের পাশে নিয়ে হুড ট্যাবলোতে রোড শো করেন অভিষেক (Abhishek Benerjee)। হাত নেড়ে উপস্থিত জনতার উচ্ছ্বাসের জবাব দেন তৃণমূলের সেনাপতি। তৃণমূলের প্রতীক, ব্যানার, বেলুনে বর্ণাঢ্য রোড-শো-এ উচ্ছ্বিসত তৃণমূলের কর্মী-সর্মথকরা। উত্তর থেকে দক্ষিণ- বাংলাজুড়ে জনসভা থেকে কর্মিসভার পাশাপাশি দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করছেন অভিষেক। প্রতিটি জায়গাতেই জনপ্লাবন। এদিও তার ব্যাতিক্রম হল না।
Sponsored

রোড শো শেষে পথসভা থেকে সংক্ষিপ্ত ভাষণ দেন অভিষেক। সেখানে মোদি-শাহকে নিশানা করে তিনি বলেন, “আজ থেকে দুদিন আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কলকাতা উড়িয়ে দেওয়ার কথা বলেছে। প্রধানমন্ত্রীর চুপ, স্বরাষ্ট্রমন্ত্রী ও চুপ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর নামটা লিখে রাখলাম যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আর ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হবে সেদিন বাড়িতে ঢুকে মেরে আসব। সাধারণ মানুষের উপর অত্যাচার না করে BSF-CRPF ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান এয়ার ফোর্সদের স্বাধীনতা দেওয়া হোক পাকিস্তান দখল করার।“
Sponsored

বিজেপিকে তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, “ভোটের আগে বাইরের রাজ্য থেকে লোক ঢোকাবে বিজেপি। এলাকায় এমন বহিরাগত কাউকে দেখতে পেলেই আটকে রাখুন, ঘিরে রাখুন। এরা বাংলার শান্তির পরিবেশ নষ্ট করতে এবং ভোট বানচাল করতে আসছে।”
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







