ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক। স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়া সেই মন্তব্যের জেরে তাঁর ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এবং তাঁকে সতর্ক করেছে ম্যাচ কর্তৃপক্ষ।
Sponsored

নাইটদের বিরুদ্ধে ম্য়াচে ২১ বলে ৪৮ রানের আগ্রাসী ইনিংস খেলে দলের হয়ে দ্রুত রান তুলেছিলেন হায়দরাবাদের এই ওপেনার। ম্যাচ চলাকালীন মাঠে থাকতেই কারও উদ্দেশে আপত্তিকর শব্দ ব্যবহার করার অভিযোগ ওঠে অভিষেকের বিরুদ্ধে। সেই মন্তব্য স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়ে যায় এবং সম্প্রচারের সময় তা শোনা যায় দর্শকদের কাছেও।
Sponsored

আইপিএলের আচরণবিধির (code of conduct) ২.৩ ধারায় স্পষ্ট বলা রয়েছে, কোনও ক্রিকেটার মাঠে আপত্তিকর, অশ্লীল বা অপমানসূচক শব্দ ব্যবহার করতে পারবেন না। এই নিয়ম অনুযায়ী, শব্দটি অন্য কাউকে উদ্দেশ্য করে বলা হোক বা নিজের হতাশা থেকেই বলা হোক—দুটিই শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়।
Sponsored

কলকাতা-হায়দরাবাদ ম্যাচের ম্যাচ রেফারি শক্তি সিংহ অভিষেক শর্মার বিরুদ্ধে লেভেল-ওয়ান পর্যায়ের অপরাধ প্রমাণিত বলে ঘোষণা করেন। শাস্তি দেওয়ার পাশাপাশি তাঁকে সতর্কও করা হয়েছে। ভবিষ্যতে একই ধরনের আচরণ করলে আরও কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে বলে জানানো হয়েছে।
Sponsored

ব্যাট হাতে ঝলক দেখালেও আচরণগত বিতর্কে নাম জড়ানোয় কিছুটা অস্বস্তিতে পড়েছেন অভিষেক। মরশুমের শুরুতেই এই সতর্কবার্তা তাঁর জন্য বড় শিক্ষা হিসেবেই দেখছেন ক্রিকেট মহল।
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







