কলকাতা ২৯°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামরাজ্য

জানি কারা যুক্ত, ৪ তারিখের পরে হিসেব হবে: মিতালির উপর হামলার প্রতিবাদে হুঙ্কার অভিষেকের

জানি কারা যুক্ত, ৪ তারিখের পরে হিসেব হবে: মিতালির উপর হামলার প্রতিবাদে হুঙ্কার অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভায় যাওয়ার পথেই তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার অভিযোগ। সোমবার, শেষদিনের প্রচারে আরামবাগের সমাবেশ থেকে দলীয় সংসদে উপর হামলার ঘটনার প্রতিবাদে হুঙ্কার দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের কথায়, “আমি জানি হামলার সঙ্গে কারা যুক্ত। সিসিটিভি ফুটেজ দেখে বেছে বেছে বের করব। আরামবাগে হারি বা জিতি, ৪ তারিখের পর সব হিসেব হবে।” ঘটনা নিয়ে বাম-বিজেপিকে একতিরে বিদ্ধ করেন তৃণমূলের সেনাপতি।

Sponsored

Sranchi In Article

এদিন সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভায় যোগ যাওয়ার পথে হুগলির (Hooghli) গোঘাটে আরামবাগের সাংসদ মিতালি বাগের (Mitali Bag)গাড়ির উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। তৃণমূল সাংসদের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গাড়ির কাচ ভাঙচুর করে। তাঁর সারা দেহে কাচ বিঁধে গিয়েছে। তাঁকে আরামবাগ মেডিক্যালে ভর্তি করা হয়। খবর পেয়েই ব্যস্ত প্রচারসূচির মধ্যেই মিতালিকে দেখতে হাসপাতালে যান অভিষেক। তাঁকে সব কথা জানান মিতালি। ভরসা দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এর পরেই প্রচার সমাবেশে দিয়ে বিজেপিকে কড়া হুঁশিয়ারি দেন অভিষেক। 

Sponsored

Merlin In Article

তৃণমূলের সেনাপতি বলেন, “হরিণঘাটা থেকে ধোনেখালি যাওয়ার পথে আমি খবর পেলাম এখানে আমাদের নির্বাচিত সাংসদ একজন তপশিলি জনপ্রতিনিধি মিতালি বাগের উপর হামলা হয়েছে। বাঁশ দিয়ে তার গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে, তার শরীরের বিভিন্ন জায়গায় কাঁচের টুকরো ঢুকে বিভিন্নভাবে হাতে পায়ে কোমরে চোট লেগেছে। তিনি হাসপাতালে ভর্তি আমি মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়েছিলাম তাঁকে দেখতে। ‌যারা আজকে মিতালির উপর চড়াও হয়েছে আক্রমণ করেছে আমি মিতালিকে জিজ্ঞাসা করলাম তাদেরকে চেন? ও বলল ও ভালোভাবে বুঝতে পারিনি মনে পড়ছে না ওরা বুঝতেই নিজেই খারাপ। ও এতই দুর্বল হয়ে গেছে।“

Sponsored

Camelia In Article

এর পরেই হামলাকারীদের পরিচয় প্রকাশ করে অভিষেক বলেন, “আমার নজর সবার উপরে রয়েছে। সোমাশ্রী ও সোমাশ্রীর স্বামী, সৌমেন পাল এবং দোলন- এই চারজন প্রাথমিকভাবে যুক্ত। আমার কাছে খবর রয়েছে। আরও যারা যুক্ত সামনের সিসিটিভি ক্যামেরা দিয়ে খুঁজে বার করব।“ এর পরেই হুঘ্কার দিয়ে অভিষেক বলেন, একজন তপশিলি মহিলা তাঁর গায়ে যারা হাত দিয়েছে, আরামবাগে ফল যাই হোক না কেন, ৪ তারিখ দুপুর ১২টার পর কোন জল্লাদের কত ক্ষমতা তা আমি দেখে নেব।" সিপিএমের হার্মাদরাই এখন বিজেপির জল্লাদ হয়েছে বলে অভিযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, "২০১১ সালে আরামবাগের মানুষ যে সন্ত্রাস থেকে মুক্তি পেয়েছিল, সেই দিনগুলো কি আবার ফিরিয়ে আনতে চান? যারা মিতালিকে আক্রমণ করেছে, আমার নজর সবার ওপর রয়েছে।"
আরও খবর: ”টাকা দিতে এসেছে অসমের বিজেপি নেতা”, ধনিয়াখালির সভা থেকে কটাক্ষ অভিষেকের

Sponsored

Techno India In Article

তৃণমূলের সেনাপতি সাফ জানান, “মমতা ব্যানার্জি উদার, আমি নই। আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে, ৪ তারিখ ডিজে বাজবে। খেলা ওরা শুরু করেছে মিতালির উপর আক্রমণ করে। শেষ আমি করব।”

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →