কলকাতা ২৯°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনাম

দোষীদের ১০দিনে শাস্তি হোক: সুখেন-খুনে পুরুলিয়ায় দাবি অভিষেকের, মাহাতো ভাইদের চাকরির আশ্বাস

দোষীদের ১০দিনে শাস্তি হোক: সুখেন-খুনে পুরুলিয়ায় দাবি অভিষেকের, মাহাতো ভাইদের চাকরির আশ্বাস

বিজেপি জোটের মহারাষ্ট্রে খুন পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতো (Sukhen Mahato)। তাঁর খুনিদের দ্রুত শাস্তির দাবি জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার দুপুরে সুখেন মাহাতোর বাড়ি পৌঁছন অভিষেক। তার আগেই সুখেনের দেহ পৌঁছেছে বাড়িতে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। সেখানে গিয়ে তাঁদের পাশে দাঁড়ান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জানান, আইনি লড়াইয়ে মাহাতো পরিবারের পাশে রয়েছেন তিনি ও তাঁর দল। ১০ দিনের মধ্যে দোষীদের শাস্তির দাবি জানান অভিষেক (Abhishek Banerjee)। সুখেনের মৃত্যুর বিষয় ন্যায় বিচারের দাবিতে দিল্লিতে সরব হওয়ার ডাক দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক। এক্ষেত্রে সমস্ত দলের মানুষকেই পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সেনাপতি জানান, সুখেনের দুই ভাই ভিন রাজ্যে কাজ করেন। কিন্তু পরিবার আর তাঁদের বাইরে পাঠাতে রাজি নন। সে ক্ষেত্রে ওই দুজনের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে কাজের জন্য আবেদন জানাবেন অভিষেক।
আরও খবরগোষ্ঠীদ্বন্দ্বের ফল! ভোটের আগে পূর্ব মেদিনীপুরে বিজেপিতে ভাঙন, পদ্ম ছেড়ে ঘাসফুলে ময়নার চন্দন

Sponsored

Sranchi In Article

এদিন মহারাষ্ট্রে নিহত পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর বাড়িতে যখন যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার কিছুক্ষণ আগেই দেহ পৌঁছেছে বাড়িতে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। অভিষেক দিয়ে  প্রথমে মৃতদের মালা গিয়ে শ্রদ্ধা জানান। তার পরে কথা বলেন মৃতের পরিবারের সঙ্গে।

Sponsored

Merlin In Article

নিহতের বাড়ির সামনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, “২০০৯ সাল থেকে নিহত ও তাঁর ২ ভাই ওই কোম্পানিতে কাজ করছে। প্রতিদিন সাড়ে তিনটের শিফট থাকত সুখেন মাহাতোর। ওইদিন তিনটে নাগাদ কাজে যাবে বলে বেরিয়েছিল। সন্ধ্যায় দাদা ফোন করেন সুখেনকে। ফোনে পাননি। এরপর পুলিশ ফোন করে জানায় সুখেন অসুস্থ। দাদা গিয়ে দেহ দেখতে পান। শরীরের একাধিক জায়গায় ক্ষতচিহ্ন। তাতেই স্পষ্ট খুন করা হয়েছে। কীভাবে মারা গিয়েছেন সুখেন বলতে পারব না। তবে আমার বিশ্বাস প্রকৃত তদন্তে সে তথ্য উঠে আসবে।”

Sponsored

Camelia In Article

এরপরে তৃণমূলের সেনাপতি বলেন, ”বাংলার মুখ্যমন্ত্রী অন্য রাজ্যের কাউন্টারপার্টের সঙ্গে কথা বলবেন। ১০ দিনের মধ্যে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে স্টেটে কেস ট্রান্সফার করে দিক, ৫০ দিনের মধ্যে ব্যবস্থা নিয়ে দেখাব।” একই সঙ্গে অভিষেক বলেন, ”অভিযুক্তরা ধরা পড়লে যাতে বেল না পায় সেদিকে নজর রাখতে হবে। অপরাধীর বেল হয়ে গেলে তা বাতিলের আবেদন জানাতে হবে।” আইনি লড়াইয়ে নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। পরিবারকে সবরকমভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন অভিষেক। তিনি বলেন, “আমি শুনেছি ১জনকে গ্রেফতার করেছে। আরও কয়েকজন যুক্ত রয়েছে। যারা এর সঙ্গে যুক্ত যাতে তারা জেলের পর বেল না পান, তা আমাদের নিশ্চিত করতে হবে। প্রয়োজনে হাই কোর্ট, সুপ্রিম কোর্টে যেতে হলে যাব। দোষীদের উপযুক্ত শাস্তি দিতেই হবে।” 

Sponsored

Techno India In Article

বিজেপিশাসিত রাজ্যে বাংলায় কথা বলায় হেনস্থা ও আক্রান্ত হওয়া নিয়ে সরব হন অভিষেক। বলেন, ”গত ছয়, আট মাসে যে প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে, তা ভয়ঙ্কর। এই মৃত্যু কী কারণে হয়েছে তা জানি না। বিষয়টি তদন্ত সাপেক্ষ। তবে খুন, রাহাজানি যা হচ্ছে সবই বিজেপি শাসিত রাজ্যগুলিতে। বাংলায় বাইরের রাজ্যের অনেকেই কাজ করেন। তাঁদের উপরে কখনও অত্যাচার হয়নি। আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্যে বিশ্বাসী।' তিনি আরও বলেন, 'দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। সমাজে থাকার অধিকার নেই দোষীদের।” 

Sponsored

Shyam Sundar In Article

দেহ ফেরানোর ক্ষেত্রে কীভাবে তৃণমূল পরিবারের পাশে দাঁড়িয়েছে, সেকথা উল্লেখ করে অভিষেক বলেন, “পুনে থেকে দেহ ফেরানো নিয়ে সমস্যা হয়। একবার বলছে ময়নাতদন্ত হবে। একবার বলছে থানায় যেতে হবে। আমরা খবর পাওয়ামাত্র অভিভাবকের মতো ওঁর দাদার পাশে এসে দাঁড়াই। দেহ ফেরানোর জন্য অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করি। কীভাবে মারা গিয়েছেন সুখেন বলতে পারব না। তবে আমার বিশ্বাস প্রকৃত তদন্তে সে তথ্য উঠে আসবে।”

Sponsored

Probe In Article

সুখেনের ভাইয়েরাও ভিনরাজ্যে রাজ করেন। কিন্তু পরিবারে আর তাঁদের বাইরে পাঠাতে চান না। অভিষেককে জানান, ”আমরা দলগতভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের দলনেত্রীর কাছে তাঁদের আবেদন রাখব ,  দু'ভাইয়ের  যেন চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের মানবিক রাজ্য সরকার যত দ্রুত সম্ভব এখানেই করে দেন। যাতে তাঁরা পুরুলিয়ার মাটিতেই থাকতে পারেন।”

-

-

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →