কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলায় তৃণমূল সরকার জনকল্যাণমূলক প্রকল্প চালু রেখেছে। বুধবার, দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভা থেকে রাজ্য সরকারের রিপোর্ট-কার্ড তুলে ধরে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের তৃণমূল প্রার্থীদের সমর্থনে পর পর সভা করেন তৃণমূলের (TMC) সেনাপতি। আর সেখান থেকেই বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক। 
Sponsored

অভিষেকের (Abhishek Banerjee) কথায়, "অন্য রাজনৈতিক দল প্রতিশ্রুতির কথা বলে আমরা বলি শপথের কথা"। দাসপুরের ভৌগলিক অবস্থানের কারণে জল জমার সমস্যা হয়। তিনি জানান, রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করেছে। ভোটের ফল ঘোষণা হওয়ার ৬ মাসের মধ্যে দাসপুরের গোল্ড হাব অপারেশনাল হবে। 
Sponsored

এরপরেই বিজেপিকে (BJP) চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক বলেন, উন্নয়ন পরিসংখ্যানে নিয়ে রাজনৈতিক লড়াই হোক। ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুন। 
Sponsored

গ্যাসের সমস্যার কথা তুলে ধরে অভিষেক কটাক্ষ করে বলেন, নোটবন্দি থেকে লকডাউন, এসআইআর, এলপিজি-র লাইনে জনগণকে দাঁড় করাচ্ছে মোদি সরকার। এবার জনগণ ভোটের লাইনে দাঁড়িয়ে এঁদের গণতান্ত্রিক উপায় তাড়াবে। তৃণমূলের সেনাপতির কথায়, স্বাধীনতার ৭৮ বছর পরে মানুষকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে এর থেকে লজ্জার কিছু হয় না!
আরও খবর: বিজেপির ‘বঙ্গভঙ্গে’র ছক ফাঁস করে ময়নাগুড়ির সভা থেকে ভোটারদের সতর্কবার্তা তৃণমূল সুপ্রিমোর
Sponsored

বিএলএ-২-দের ফোন করে বিজেপি টাকা অফার করছে বলে এদিন ফের অভিযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, ফোন করলে- ফোন ধরবেন। ২০০০ চাইলে বলবেন ১০০০০। বিজেপি নেতারা কোটি কোটি টাকার গাড়িতে চড়ছে, পার্টি অফিস করছে আর আপনার পরিশ্রমের টাকা বন্ধ করে রেখেছে। তাই টাকা দিতে এলে নেবেন। পদ্মের থেকে টাকা নিয়ে জোড়াফুলে ভোট দেবেন।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







