পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের তৃণমূল প্রার্থীদের সমর্থনে পর পর জনসভার পরে নন্দীগ্রামে (Nandigram) কর্মিসভা। আর সেখান থেকেই নন্দীগ্রামের মাটিকে অপবিত্র থেকে পবিত্র করার ডাক দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল প্রার্থী পবিত্র কর জিতলে নন্দীগ্রামে প্রতিবছর হবে সেবাশ্রয়। সঙ্গে তৃণমূলের ইস্তেহারের প্রতিশ্রুতি মতো হবে দুয়ারে স্বাস্থ্য শিবিরও।
নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি
Sponsored

এবার নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) বিপরীতে তাঁরই একসময় ঘনিষ্ঠ বলে পরিচিত পবিত্র করকে নির্বাচনের আগেই দলে যোগ করিয়ে প্রার্থী করেছে তৃণমূল। দলীয় প্রার্থীদের হয়ে ভোট প্রচারের দ্বিতীয় দিনেই নন্দীগ্রামে কর্মিসভা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর সেখানে গিয়ে অভিষেকের বার্তা, “এটা নন্দীগ্রামের মাটিকে অপবিত্র থেকে পবিত্র করার লড়াই। যেসব বুথে আমরা ২০২১ ও ২০২৪ সালে ভালো পারফর্ম করতে পারিনি, সেগুলিতে আমাদের কাজ করে আরও শক্তিশালী করতে হবে।“
Sponsored

এর পরেই নাম না করে বিজেপির বিদায়ী বিধায়ক শুভেন্দু অধিকারীকে নিশানা করে অভিষেক (Abhishek Banerjee) বলেন, যাঁকে নন্দীগ্রামের মানুষ আগে জিতিয়েছিলেন, তিনি দিল্লির বাবুদের চিঠি দিয়ে বাংলার উন্নয়নের টাকা আটকে দিয়েছেন। অভিষেকের কথায়, “২০২১ সালের নির্বাচনের ফলাফল এখনও আদালতে বিচারাধীন। এবার আমরা এমন একজনকে প্রার্থী করেছি যিনি এখানেই থাকবেন। শুভেন্দুর মতো নয়, যে এখানে কখনও থাকে না। সরাসরি প্রশ্ন তুলে অভিষেক বলেন, শুভেন্দু স্থানীয়দের জন্য বা উন্নয়ন প্রকল্পের জন্য কটি বাড়ি দিয়েছেন? তাঁকে তাঁর রিপোর্ট কার্ড পেশ করতে বলুন।“
Sponsored

দলের সেনাপতির কথায়, “নন্দীগ্রাম মা-মাটি-মানুষের ঘাঁটি। বিজেপি এখানে সাম্প্রদায়িকতা, ঘৃণার রাজনীতি শুরু করেছে। যখন লোকেরা শুভেন্দুকে রাস্তাঘাট নিয়ে জিজ্ঞাসা করেছিলেন, তিনি উত্তর দিয়েছিলেন, ‘এসব বাদ দিন... আগে আপনারা আপনাদের বাড়িতে গেরুয়া পতাকা লাগান।‘"
Sponsored

ডায়মন্ড হারবারের মডেলে নন্দীগ্রামে ১৫ দিন ধরে সেবাশ্রয় শিবির হয়। সেই কথা উল্লেখ করে অভিষেক বলেন, "১৫ দিন ধরে সেবাশ্রয় চলছিল এবং নন্দীগ্রামের মানুষের কাছ থেকে অসাধারণ সাড়া ও ভালবাসা পাওয়া গিয়েছিল। অনেকে সেবাশ্রয় নিয়ে গুজব ছড়ানোর চেষ্টা করেছিল কিন্তু ৫০ হাজারেরও বেশি মানুষ শিবিরে এসে আমাদের উপর আশীর্বাদ ও আস্থা বর্ষণ করেছিলেন।"
আরও খবর: তৃণমূল সরকারের রিপোর্ট-কার্ড তুলে ধরে পর পর সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের
Sponsored

অভিষেক আশ্বাস দেন, পবিত্র কর জিতলে নন্দীগ্রামে প্রতি বছর সেবাশ্রয় শিবির হবে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একটি ক্যাম্প ও ২টি মডেল ক্যাম্প থাকবে। সঙ্গে রাজ্য সরকার করবে দুয়ারে স্বাস্থ্য। দুটো একসঙ্গে চলবে।
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







