- - - -The Prime Minister and the Home Minister speak endlessly about Nari Shakti. They posture on women’s empowerment and perform outrage for the cameras. But their conduct tells a different story. The Prime Minister publicly mocks a three-time elected woman Chief Minister with “Didi… pic.twitter.com/PgvmBHKDMZ
— Abhishek Banerjee (@abhishekaitc) April 21, 2026
এটাই উত্তরপ্রদেশ, বিহার থেকে আসা ‘পরিবর্তন’: মমতাকে শাহর অশ্লীল সম্বোধনে তোপ অভিষেকের
মহিলা সংরক্ষণ সংশোধন বিলকে হাতিয়ার করে গোবলয়ের দল বিজেপি মহিলা-প্রেমী হিসাবে নিজেদের প্রমাণে বাংলায় এসে ভয়ঙ্কর চেষ্টা করে চলেছে। অথচ বারবার তাঁদের নেতাদের বক্তব্যেই প্রমাণ হয়ে যাচ্ছে তাঁদের মুখোশ পরা চেহারা। এবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর (Home Minister) বাংলার মুখ্যমন্ত্রীকে (Chief Minister of west Bengal) করা ‘এ দিদি’ সম্বোধনে বিজেপির পরিবর্তনের দাবির আসল চেহারা তুলে ধরলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
মহিলাদের সম্পর্কে যেভাবে বিজেপির মনে এক, আর মুখে আরেক-এর ছবি ফুটে ওঠে, তা নিয়ে কটাক্ষ করে অভিষেকের দাবি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নিরলস নারী শক্তি নিয়ে বক্তৃতা দেন। তাঁরা মহিলা ক্ষমতায়ন নিয়ে আস্ফালন ও ক্যামেরার সামনে বক্তব্য তুলে ধরেন। কিন্তু তাঁদের আচরণ এক অন্য গল্প বলে। প্রধানমন্ত্রী (Prime Minister) তিন বারের মুখ্যমন্ত্রীকে ‘দিদি ও দিদি’ বলে ব্যঙ্গ করেন, যেখানে অবজ্ঞা স্পষ্ট দেখা যায়। স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকেই অনুকরণ করে ‘এ দিদি’ বলেন, যেখানে একজন সম্মানীয় নেত্রীকে বিদ্রূপ করা হয়।
যে কুৎসা ও অপশব্দের রাজনীতি বাংলায় বিজেপির বাড় বাড়ন্তের পরে প্রসারিত হয়েছে এটা যে তারই প্রতিচ্ছবি, সে কথা স্পষ্ট করে দেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের (Abhishek Banerjee) দাবি, এটাই সেই ‘পরিবর্তন’ যা উত্তরপ্রদেশ ও বিহার থেকে বিজেপি বাংলায় আমদানি করতে চাইছে। এটা বদল নয়, এটা মূল্যবোধের অবক্ষয়। বাংলার অসম্মান। এই রাজ্যের ও দেশের প্রতিটি নারীর প্রতি অসম্মান।
আরও পড়ুন : মোদির লক্ষ্য শুধুই মমতা, তাই সংসদে বিশেষ অধিবেশন! ফাঁস করলেন কপিল সিবল
২০২১ সালে নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদির যে ব্যঙ্গোক্তির পরে বাংলার মানুষ, বিশেষত মহিলারা বিজেপির বিরুদ্ধে রায় দিয়েছিলেন, সেভাবেই ২০২৬-এও দেবেন। সেই দাবি করে অভিষেক লেখেন, ৪ মে বাংলার মানুষ এর জবাব দেবে যেখানে এরা একবার এবং চিরকালের জন্য পতনের মুখে যাবে। এবং সেই প্রত্যুত্তর এই জমিদারদের এটা বোঝানোর জন্য যথেষ্ট হবে যে নারীর প্রতি সম্মান কোনও স্লোগান হতে পারে না। এটা চরিত্রের মানদণ্ড।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







