নির্বাচনের আগে বাংলায় এসে প্রতিদিন হাজারো প্রতিশ্রুতি দিচ্ছেন বিজেপির পরিযায়ী নেতারা। আদতে বিজেপি যে বাংলা বিরোধী তা বিজেপি শাসিত রাজ্যগুলিতে বারবার প্রমাণ পেয়েছেন বাংলার পরিযায়ী মানুষেরা। সেই সঙ্গে প্রমাণ পেয়েছেন বাংলার মানুষও। যেভাবে বাংলার মনীষীদের অপমান করেছেন বিজেপির নেতারা, তাতে এবার বিজেপিকে আফগানিস্তানের (Afghanistan) তালিবানদের (Taliban) সঙ্গে তুলনা করলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সপ্তগ্রামের সভা থেকে বাঙালি বিরোধী বিজেপির মুখোশ খুলে দিলেন অভিষেক।
তালিবান আর বিজেপির পার্থক্য নেই: বাংলা-বিরোধীদের তোপ অভিষেকের
Sponsored

প্রতিবেশী দেশ আফগানিস্তানের চরমপন্থী তালিবানদের হাতে যেভাবে ধর্ম থেকে শিল্প, সব হামলার মুখে পড়ে, বিজেপির জমানায় সেভাবেই আক্রান্ত বাংলার সংস্কৃতি। সেই উদাহরণ তুলে অভিষেকের দাবি, যারা আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করে আমরা মাছ, ডিম খাই বলে। আমাদের মনীষীদের অপমান করে, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে রবীন্দ্রনাথ সান্যাল। গত পরশুদিন অমিত শাহ (Amit Shah) রানী রাসমনিকে বলেছে রানি রাসমতি। আফগানিস্তানের তালিবান আর এই বিজেপি দলটার মধ্যে কোনও পার্থক্য নেই। আফগানিস্তানের তালিবান (Taliban) গৌতম বুদ্ধের মূর্তি ভাঙে। আর আর এই বিজেপির গুন্ডারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে। রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করে, স্বামী বিবেকানন্দকে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট বলে, আমাদের বাংলাদেশি বলে।
Sponsored

বাংলার সংস্কৃতি বিজেপির নেতাদের হাতে যেভাবে অপমানিত, তার নিদর্শন তুলে অভিষেকের দাবি, বিজেপির উপমুখ্যমন্ত্রী বিহারে কি বলেছেন দেখেছেন তো? বলেছে মাছ খাওয়া, মাংস খাওয়া যাবে না। বিজেপি এই পরিবর্তন এরা এখানে আনতে চায়। যে চুঁচুড়া, চন্দননগর, সপ্তগ্রামে দুর্গাপুজোর সঙ্গে সঙ্গে সাতদিন আটদিন ধরে জগদ্ধাত্রী পুজো হয়। এরা এমন পরিবর্তন বাংলার মাটিতে আনতে চায় যেখানে দুর্গাপুজো জগদ্ধাত্রী নয়, হাতে দাঁ কাটারি কোদাল কাটারি অস্ত্র তরোয়াল নিয়ে পাঁচদিন ধরে রামনবমী করবে। এই পরিবর্তন বিজেপি আনতে চায়। বিজেপি এমন পরিবর্তন চায় যেখানে আপনার পাতে ডিম-মাছ-মাংস নয়, পনির আর আলুর সবজি দিয়ে ভাত খেতে হবে। আপনি কি রঙের পোশাক পরবেন ঠিক করার নৈতিকতা আর আগামী দিন আপনার থাকবে না। আপনি কী রঙের পোশাক পরবেন বিজেপির নেতারা বলে দেবে।
Sponsored

Sponsored

সপ্তগ্রাম থেকে বাংলার মানুষকে সতর্ক করে অভিষেকের সতর্কবাণী, আমাদের খাদ্যাভ্যাস নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে। বিজেপির নেতা অমিত মালব্য (Amit Malviya) বলেছে বাংলা বলে কোন ভাষা নেই। বিজেপি তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। অসমের (Assam) মুখ্যমন্ত্রী বলেছেন যারা বাংলায় কথা বলছে তাঁদের বাংলা কথা বললেই জেলে ঢুকিয়ে দাও। বিজেপি মানে ডিটেনশন আর তৃণমূল মানে নো টেনশন।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







