বাংলার প্রতি নির্বাচন কমিশন যে রাজনৈতিক উদ্দেশ্যমূলক আচরণ চালাচ্ছে, তার পাল্টা প্রশ্ন করা হলেই খোলসের মধ্যে মুখ লুকিয়ে নিচ্ছেন নির্বাচন কমিশনার (CEC)। প্রথমে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সিইসি জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar, CEC) সঙ্গে দেখা করে প্রশ্ন উত্থাপন করলেও নিরুত্তর কমিশনার। নিরর্থক বৈঠক ছেড়ে বাংলার মুখ্যমন্ত্রী বেরিয়ে আসলে সিইসি আবার তাকে অভদ্রতার তকমা দিতেও ছাড়েননি। পাল্টা দিল্লিতে বসেই জ্ঞানেশ কুমারের দীর্ঘ অভদ্রতার (rude) তথ্য পেশ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।
কে অভদ্র? নির্বাচন কমিশনার জ্ঞানেশের দাবিতে যথার্থ প্রশ্ন অভিষেকের
Sponsored

সোমবার এসআইআরে মৃতদের পরিবারকে নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছেড়ে বেরিয়ে এসেই মুখ্যমন্ত্রী জ্ঞানেশ কুমারের ঔদ্ধত্য নিয়ে সরব হন। পিঠ বাঁচাতে বাংলার মুখ্যমন্ত্রীকে অভদ্র তকমা দেওয়ার চেষ্টা করেন জ্ঞানেশ কুমার। সেখানেই অভিষেক প্রশ্ন তোলেন, ওনাদের একটা প্রশ্ন করুন একটি রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী একজন মুখ্য নির্বাচন কমিশনারকে(CEC) একটি নয়, দুটি নয়, ছয়টি চিঠি লিখেছেন। একটারও কোনও উত্তর দেওয়া হয়নি। এতে কে অভদ্র (rude) প্রমাণিত হচ্ছে? আপনি না আমি?
Sponsored

বন্ধ ঘরে যে বৈঠক হয়েছে, তার থেকেই সামনে থাকা প্রমাণের ভিত্তিতেই কীভাবে অভদ্রতার প্রমাণ মেলে তা তুলে ধরেন অভিষেক। স্পষ্ট জানান, নির্বাচন কমিশন যে ভুল ধারণা তৈরি করে দিতে চাইছে, তা সঠিক কি না তা প্রমাণিত হবে সামনে যে তথ্য রয়েছে তার ভিত্তিতেই। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) যাঁকে ১০ কোটি মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছেন। একবার, দুবার নয়। তিনবার। তিনি ছয়বার চিঠি লিখেছেন। একটিরও উত্তর দেননি তিনি।
Sponsored

Sponsored

আদতে জ্ঞানেশ কুমারের ঔদ্ধত্যের প্রমাণ যে তাঁর অভদ্রতা, তার তুলে ধরে অভিষেক ফের প্রশ্ন তোলেন, উত্তর ছেড়ে দিন। অন্তত চিঠির কোনও প্রাপ্তিস্বীকার (acknowledgement) তিনি করেননি। আমি আপনার চিঠি পেয়েছি, এবং আপনি যে বিষয়টি নজরে এনেছেন বা যে অভিযোগ করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে তার জবাব দেওয়া হবে। এটুকু প্রাপ্তিস্বীকার পর্যন্ত যিনি করেননি, তিনি অভদ্র, না আমি?
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







