এত ভাষভাষীর মানুষ গোটা দেশজুড়ে থাকে। তাও কেন শুধুমাত্র বাংলা বলা মানুষরাই বিজেপির টার্গেট? অত্যাচার-খুন। কাজের সূত্রে বিভিন্ন বিজেপিশাসিত (BJP rules state) রাজ্যগুলিতে এখনও পর্যন্ত পরিযায়ী বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার চলছেই। কেবল বাংলায় কথা বলার অপরাধে পুরুলিয়ার যুবক সুখেন মাহাতোকে খুন হতে হল মহারাষ্ট্রে। শুক্রবার তাঁর মৃতদেহ এসে পৌঁছেছে বাড়িতে। পরিবারের সদস্যেরা কান্নায় ভেঙে পড়েছেন। শোকাতুর পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। একইসঙ্গে যাতে দোষীদের কঠোরতম শাস্তি হয় তার জন্যে শনিবার প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন তিনি।
সুখেন-খুনে শাস্তির দাবিতে মিছিলের ডাক অভিষেকের, শাহ-ফড়নবিশকে চিঠি লেখার আর্জি সব দলের কাছে
Sponsored

অভিষেক বলেন, "দোষীদের কঠোর শাস্তি দাবি করে আগামিকাল মিছিল হবে। বিকেল ৩ টে থেকে ৪ টে পর্যন্ত সকল ব্লক এবং টাউনে শোকাহত পরিবারের জন্য ন্যায়বিচারের দাবিতে মিছিল বেরোবে।"
অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলার সকল দল অর্থাৎ-কংগ্রেস, বামপন্থী, বিজেপি, এআইটিসি- এই সমস্ত দলের সকল নেতারা যাতে মৃত সুখেনের পরিবারের পাশে এসে দাঁড়ায়। এবং ন্যায়বিচারের দাবিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং শাহকে চিঠি লেখার জন্য অনুরোধ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আরও পড়ুন: দোষীদের ১০দিনে শাস্তি হোক: সুখেন-খুনে পুরুলিয়ায় দাবি অভিষেকের, মাহাতো ভাইদের চাকরির আশ্বাস
Sponsored

কয়েক বছর আগে জীবিকার সন্ধানে মাহাতোদের তিন ভাই মহারাষ্ট্রের পুনেতে পাড়ি দেন। সেখানে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন তাঁরা। ১০ ফেব্রুয়ারি প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান সুখেন। কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি। খোঁজখবর করতে গিয়ে তাঁর অস্বাভাবিক মৃত্যুর খবর সামনে আসে। রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। মৃতের পরিবারের দাবি, বাংলায় কথা বলাকে কেন্দ্র করেই তাঁর উপর হামলা চালানো হয়। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। মহারাষ্ট্র পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পরিবার ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







