নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর আবেদন করেছেন। সেটাও না কি সাংসদ হওয়ার সুবাদে কেন্দ্রের সরকারের কাছে। বাংলায় বিজেপি প্রথমবার ক্ষমতায় আসার পরে তাদের বিভিন্ন পদক্ষেপ যেমন নজরে এসেছে, তেমনই অপপ্রচারও নজর কেড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নিরাপত্তা বাড়ানোর (security enhancement) আবেদনকে এবার অভিষেক নিজেই মিথ্যে দাবি করলেন। একইসঙ্গে কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলে রাজ্যের মানুষের নিরাপত্তা দাবি করলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিষেক (Abhishek Banerjee) জানিয়েছেন, সোনারপুরে হামলার পর কেটে যাওয়া এই সাত দিনে তিনি নিজের জন্য কোনও রকম বিশেষ নিরাপত্তা চাননি। এই অনভিপ্রেত ঘটনাটি ঘটেছে কেন্দ্র এবং রাজ্য— উভয় সরকারের নজরদারির মধ্যেই। তাই কোন পরিস্থিতিতে এবং কীভাবে এই হামলা হল, তা নিয়ে দুই সরকারকেই প্রশ্নের মুখোমুখি হতে হবে এবং জবাবদিহি করতে হবে। আরও পড়ুুন : বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক অভিষেকের কথায়,"আরও উদ্বেগজনক বিষয়- গত এক মাসে পশ্চিমবঙ্গে সাধারণ নাগরিকদের ওপর ধর্ষণ ও অন্যান্য ভয়াবহ অপরাধের অসংখ্য ঘটনা ঘটেছে, যার অনেকগুলিই খুব কম বা কোনো গুরুত্বই পায়নি। যারা শাসনভার পরিচালনার দায়িত্বে আছেন, তাদের কাছে জনগণের নিরাপত্তা ও সুরক্ষাই হওয়া উচিত সর্বোচ্চ অগ্রাধিকার। আমি রাজ্য ও কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি—গণমাধ্যমের (mass media) একাংশের মাধ্যমে ভুল তথ্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বয়ান প্রচারের সুযোগ না দিয়ে তারা যেন পশ্চিমবঙ্গের নাগরিকদের সুরক্ষার ওপর মনোযোগ দেয়। জনগণ নিরাপত্তা, জবাবদিহিতা এবং সত্য জানার অধিকার রাখে।" - - - - -