বেলেঘাটায় নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একইসঙ্গে বিজেপিকে একহাত নিলেন।
দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে, বেলেঘাটায় নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস অভিষেকের
Sponsored

এদিন নিহত কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে অভিষেক বলেন, "নির্বাচন-পরবর্তী সন্ত্রাসবাদের নগ্ন রূপ প্রকাশ করে বিজেপির আশ্রিত দুষ্কৃতী দল উত্তর কলকাতার বেলেঘাটার নির্ভীক ও একনিষ্ঠ কর্মী বিশ্বজিৎ পট্টনায়ককে নৃশংসভাবে হত্যা করে। এই কাপুরুষোচিত ও বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। আজ তাঁর শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করলাম। স্বজন হারানোর এই অসীম বেদনার কোনও সান্ত্বনা হয় না। তবে আমরা সঙ্কল্পবদ্ধ যে, ফ্যাসিবাদের বিরুদ্ধে এই আত্মবলিদান কখনোই বৃথা হতে দেবো না।" আরও পড়ুন: I.N.D.I.A.-র বৈঠক আসন্ন: মমতাকে ফোন রাহুলের
Sponsored

অভিষেক আরও বলেন, "জয়-পরাজয় গণতান্ত্রিক রাজনীতির স্বাভাবিক নিয়ম, কিন্তু বিজয়ী হয়ে প্রতিহিংসামূলক হত্যাযজ্ঞে মেতে ওঠা আসলে নৈতিক ও চারিত্রিক দেউলিয়াত্বেরই বহিঃপ্রকাশ। এই জঘন্য হত্যাকাণ্ডের আইনি বিচার আমরা ছিনিয়ে আনবই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আপসহীন লড়াই জারি থাকবে। বাংলার সংস্কৃতি-বিরোধী ও গণবিরোধী বিজেপির এই রক্তক্ষয়ী, হিংসাশ্রয়ী রাজনীতির অবসান অবশ্যম্ভাবী।"
Sponsored

অভিষেকের অভিযোগ, মৃত কর্মী বিশ্বজিতের বাড়িতে গিয়ে ওদের ভয় দেখানো হচ্ছে। আমি যখন বেলেঘাটায় ওদের সঙ্গে দেখা করি তখন ওদের ধমকানো হচ্ছে। পুলিশ নীরব দর্শক, ওদের কিছু করার নেই, ওদের চাকরি বাঁচাতে হবে। কিন্তু আমরা এই লড়াইয়ের ময়দান থেকে সরব না। কেউ দমাতে পারেনি। আগামী দিনেও মাথানত করব না।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







