''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ। অনেক বড় স্ক্যাম। কত কোটি কোটি টাকার খেলা। তারপরে করবে ডিলিমিটেশনের খেলা। তারপর করবে এনআরসি (NRC)। চতুর্থ খেলা বাংলাকে দখল করা,'' সোমবার বর্ধমানের গলসি এলাকার রঘুনাথপুর জঙ্গলমহল মাঠের জনসভা থেকে বিজেপির (BJP Scam) চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা
Sponsored

''এনআরসির নাম করে বাংলা ভাগ করার চক্রান্ত করতে দেব না'', কেন্দ্র-কমিশনকে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘'সিপিএমের কায়দায় বিজেপি ভোট লুট করতে পারে। সেই পরিকল্পনা করা হচ্ছে। আমার কাছে খবর চলে এসেছে। বাইরে থেকে লোক এনে বাংলা দখল করতে চায় বিজেপি। তবে আমি জানিয়ে রাখি, বাইরে থেকে লোক এনে বাংলা দখল করা যাবে না। বাংলার মানুষ থেকে শুরু করে আমাদের কর্মীরা সজাগ রয়েছেন। বাইরের লোক দিয়ে ভোট করানো। অন্য কেউ ধরতে না পারলেও আমরা কিন্তু ধরতে পেরেছি। আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করছি। মনে রাখবেন, আমাকে ধমকালে আমি গর্জাই। চমকালে আমি বর্ষাই। আমাকে বর্যালে আমি উতরাই। আমাকে উতরালে আমি এগিয়ে যাই। বাধাবিপত্তি মানি না। আমি মানুষকে মানি। তাই বিজেপির অত্যাচারে বাঁধ ভেঙে দিন। ওরা স্বৈরাচারী, গণতন্ত্র হত্যাকারী। ওরা এই দেশকে ভালবাসে না। শুধু করে চুরি, আর টাকায় ভুরি ভুরি।’' আরও পড়ুন: রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের
Sponsored

এদিন মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে তুলোধনা করে বলেন, ‘'২০২৬ সালে ২২৬ এর বেশি আসন পাব আমরা। এবার মানুষ বিজেপিকে চার্জশিট দেবে। বাংলার ইতিহাস বদলে দেওয়া হচ্ছে। বিজেপির সোনার বাংলা বলার অধিকার নেই। কারণ এসআইআর করে ইতিমধ্যেই মা–বোনেদের নাম বাদ দিয়েছে। আপনাদের ভোট দেওয়ার দিন আটকানোর চেষ্টা করবে। নিজের হাতে ঝাঁটা রাখুন। রাস্তা পরিষ্কার করে ভোটকেন্দ্রে পৌঁছে যাবেন। ইভিএম মেশিন ভাল করে দেখতে হবে, খোলা হাওয়ায় ঘুরলে হবে না। যদি কোনও জায়গায় ইভিএম মেশিন খারাপ হয়ে যায়, মা-বোনেরা দয়া করে অপেক্ষা করবেন। কারণ যাতে আপনার ভোট বিজেপি লুট করতে না পারে।''
Sponsored

কেন্দ্রের বঞ্চনা নিয়ে বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''এদের ধর্ম মানে বিষবৃক্ষ। মানুষের মাথায় বিষ ঢালা এদের ধর্ম! আর আমার ধর্ম মানবতা। আমাদের ধর্ম মানবতা। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী বিশ্বের এক নম্বর, এগুলো কেউ করতে পারবে না। দুয়ারে সরকারও কেউ করতে পারবে না। যতই টুকলি করুক। ওরা বলে, কী একটা বলে মমতাজী নে নেহি কিয়া। কী যেন নাম, আয়ুষ্মান ভারত। আমি বললাম কেন করব? আমায় ৫০ শতাংশ টাকা দিতে হবে। তার পর বলছ, একটা কাঁচাবাড়িতে একটা দেওয়াল পাকা থাকলে পাবে না, স্কুটার থাকলে পাবে না, টেলিভিশন চ্যানেল থাকলে পাবে না। তা পাবেটা কী? কেউই তো পাবে না তা হলে। দিল্লির বিজেপি সরকার পাঁচ বছর ধরে ১০০ দিনের কাজের টাকা দেয় না। কিন্তু আমরা নতুন প্রকল্প চালু করেছি। মহাত্মাশ্রী। যেটা কর্মশ্রী। রাস্তাঘাটের টাকা বন্ধ। আমরা আমাদের টাকা দিয়ে করেছি। আগেরবার ইলেকশনে এসে বলেছিলাম, কোনও পদবি নয়, মানুষ দেখি, আমি সব পদবি, ধর্মকে সম্মান করি। বলেছিলাম তোমাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার করে দেব। ৫০০ টাকা দিয়ে শুরু করেছিলাম। এখন ১৫০০ টাকা করে পাচ্ছেন। বিজেপির মতো মিথ্যা কথা বলি না। ভাঁওতা দিই না। ইলেকশনের আগে বলবে দেব। তার পরে দেবে না কেড়ে নেবে।''
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







