শনিবার প্রকাশিত হয়েছে বাংলা পূর্ণাঙ্গ ভোটার তালিকা। আর সেই তালিকায় অ্যাডজুডিকেশন বলে যে বিপুল পরিমাণ বঙ্গবাসীর নাম রাখা হয়েছে, তাতে স্পষ্ট এই সমস্যার সমাধান করে নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলায় নির্বাচন সম্ভব নয়। সেই তথ্য অংকের হিসাবে তুলে ধরে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) স্পষ্ট করে দিলেন আদতে বিজেপি এই রাজ্যে কোনওভাবে জিততে পারবে না বুঝতে পেরেই এসআইআর (SIR) প্রক্রিয়ায় অহেতুক জটিলতা তৈরি করছে। ভোটার তালিকা (voter list) প্রকাশের পরে নির্বাচন কমিশন (Election Commission) ও বিজেপির যৌথ জটিলতা নিয়ে সাংবাদিক বৈঠক থেকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
হার নিশ্চিত বুঝেই ভোট পিছোতে চাইছে বিজেপি: ভোটার তালিকা জটিলতায় তোপ অভিষেকের
Sponsored

সুপ্রিম কোর্টের নির্দেশে বর্তমানে রাজ্য ও প্রতিবেশী রাজ্যের বিচার বিভাগীয় আধিকারিকরা (Judicial Officer) অ্যাডজুডিকেশন (Adjudication) সংক্রান্ত সমস্যার সমাধান করার কাজ করছেন। আদতে তাঁদের হাতে যে দায়িত্ব যে সময়ের মধ্যে শেষ করতে দেওয়া হয়েছে তা যে কার্যত অসম্ভব, তা তুলে ধরেন অভিষেক। তিনি প্রশ্ন তোলেন, তাঁরাও মানুষ। তাঁদের হাতে কোনও যাদুকাঠি নেই। সব মিলিয়ে খুব বেশি হলে ৫০০ বিচার বিভাগীয় আধিকারিক কাজ করছেন। একদিনে ২০ থেকে ৩০ কেস যদি করা হয়, তাহলে ৫০০ বিচার বিভাগীয় আধিকারিক ১৫ থেকে ২০ হাজার কেস ক্লিয়ার করবেন। তাহলে ৬০ লক্ষ কেস ক্লিয়ার করতে কত সময় লাগবে?
Sponsored

Sponsored

আর এই জটিলতা যে বিজেপি ইচ্ছা করে তৈরি করছে রবিবার সাংবাদিক বৈঠক থেকে সেই তোপ দাগেন অভিষেক। সেখানে অভিষেকের অভিযোগ, বিজেপি চায় না নির্বাচন হোক। বিজেপির একটা অংশ বিচার ব্যবস্থাকে ব্যবহার করে নির্বাচন পিছোতে চায়। তার কারণ এরা জানে যদি নির্বাচনে যাই ভোকাট্টা হয়ে যাব। বিজেপির মিটিং মিছিলে দেখুন না। এসআইআর ওখানেও হয়েছে। যত ডিলিশন ওখানে। যাও দু-চারজন ছিল, এখন কেউ নেই।
Sponsored

Sponsored

Sponsored

More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







