কলকাতা ৩০°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনাম

পানিহাটির দাবি অপরাজিতা বিল চাই: অভয়ার মা-কে কুকথা নয়, নির্দেশ দিয়ে ঘোষণা অভিষেকের

পানিহাটির দাবি অপরাজিতা বিল চাই: অভয়ার মা-কে কুকথা নয়, নির্দেশ দিয়ে ঘোষণা অভিষেকের

বাংলার নির্বাচনের রাজনীতিতে নতুন রঙ সংযোজন করেছে পানিহাটি। গোটা রাজ্যে যেখানে উন্নয়ন ও পরিষেবার নিরিখে ভোট হচ্ছে, সেখানে শুধুমাত্র আরজিকরের স্মৃতি উসকে পানিহাটির ভোটের ময়দানে বিজেপি। আদতে যে ধর্ষণ খুনের ঘটনার বিচারে রাজ্য সরকারের তদন্ত প্রক্রিয়াকেই স্বীকৃতি দিয়েছে মৃত চিকিৎসকের পরিবারের সুপারিশ করা তদন্তকারী সংস্থা, সেই রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে মাঠে নেমেছেন অভয়ার মা। এমনকি নিজের নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রীকে (Chief Minister) কুকথায় আক্রমণ করতেও ছাড়েননি। আদতে এই পানিহাটি (Panihati) থেকেই বাংলার মহিলাদের সম্মানে অপরাজিতা বিল প্রণয়নের পথে হেঁটেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নির্বাচনী প্রচারে সেই পানিহাটিতে দাঁড়িয়ে ফের একবার অপরাজিতা বিলের দাবি তুললে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

Sponsored

Sranchi In Article

রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী যেভাবে অভয়ার পরিবারের দাবি মেনে সিবিআই-এর হাতে তদন্তভার তুলে দিতে দেরি করেননি, সেখানে কেন্দ্রের সরকার বাংলার নারী নিরাপত্তায় এখনও অপরাজিতা বিলে ছাড়পত্র দেয়নি। সেখানেই পানিহাটিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, ৪৮ ঘণ্টার মধ্যে কলকাতা পুলিশ যাকে এরেস্ট করেছিল সেই সঞ্জয় রায়কে এখনো সিবিআই শাস্তি দিতে পারেনি। প্রায় দেড় বছর ধরে তদন্ত চলছে। আমি বিজেপির প্রার্থীকে খালি এতোটুকু অনুরোধ করবো, আগামী ২৪ তারিখ এখানে শুনছিলাম প্রধানমন্ত্রী আসবেন। এতটুকু আবেদন, অভয়ার ঘটনা বা আরজিকরের ঘটনা যাতে বাংলায় কোথাও পুণরাবৃত্তি না হয় এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অপরাজিতা বিল (Aparajita bill) এনেছি। রাজ্য সরকার সেই বিল রাজ্যপালের মাধ্যমে দেশের রাষ্ট্রপতিকে দেড় বছর ধরে পাঠিয়েছে। আমি খালি বিজেপির প্রার্থীর (BJP candidate) কাছে আবেদন করব, দয়া করে প্রধানমন্ত্রীকে তাঁর সভামঞ্চে বলবেন রাষ্ট্রপতিকে বলে সেই বিলে সম্মতি দিতে যাতে অপরাজিতা বিল (Aparajita bill) পাস হয়।

Sponsored

Merlin In Article

আদতে যে বিজেপির সমর্থনে তিনি রাজনীতির ময়দানে নেমেছেন, তারা যে কোনওদিন অভয়ার মৃত্যুর বিচার চায়ইনি, তাও স্পষ্ট করে দেন অভিষেক। তিনি দাবি করেন, আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি না। কিন্তু আজকে প্রশ্ন উঠছে, ৯ অগাস্ট যে ঘটনা ঘটেছিল সাধারণ মানুষ বলেছিল আমরা আরজিকরের সঙ্গে যুক্ত বা হত্যাকারীদের বিচার চাই। যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আর বিজেপির দাবি ছিল মুখ্যমন্ত্রীর পদত্যাগ। বিজেপি কোনওদিন দোষীদের শাস্তি চায়নি। বিজেপি আজ যেভাবে এই ঘটনাকে নিয়ে রাজনীতি করেছে আমার বিশ্বাস পানিহাটি সোদপুরের মানুষ এর জবাব দেবে আগামী দিন।

Sponsored

Camelia In Article

বিজেপির নেতাদের মহিলাদের প্রতি আচরণ বা সম্মানের মানসিকতার অভাব নিয়ে বারবার বাংলার শাসকদলের তরফ থেকে অভিযোগ তোলা হয়েছে। পানিহাটি থেকে সেই বিজেপির প্রার্থী (BJP candidate) হয়েছেন অভয়ার মা। সঙ্গদোষে যে তাঁরও মহিলাদের প্রতি সম্মানে কুরুচির পরিচয় পাওয়া যাবে, তা বলা বাহুল্য। সেখানেও দলীয় কর্মীদের সংযত হওয়ার নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি জানান, ভদ্রমহিলা বিজেপির এখানের প্রার্থী। তিনি আমার মাতৃতুল্য। তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের চুলের মুঠি ধরে আমি নিয়ে আসব। আমি তৃণমূলের নেতা সৈনিকদের বলব কোনও রকম খারাপ শব্দ তাঁর বিরুদ্ধে ব্যবহার করবে না। তিনি তাঁর কন্যাকে হারিয়েছেন। মানুষ দুঃখে, কষ্টে অনেক সময় চাপে পড়ে ভুল সিদ্ধান্ত নেয়। আমরা প্রত্যেকটা মহিলাকে সম্মান করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের অর্থমন্ত্রী মহিলা, শিল্পমন্ত্রী মহিলা, স্বাস্থ্য মন্ত্রী নিজে মুখ্যমন্ত্রী, শেষ যে মুখ্যসচিব ছিলেন তিনি মহিলা, এখন যে স্বরাষ্ট্র সচিব তিনি মহিলা।

Sponsored

Techno India In Article

আরও পড়ুন : নন্দীগ্রামে ২৫ হাজারের বেশি ব্যবধানে তৃণমূল জিতবে: অধিকারীদের তীব্র কটাক্ষ অভিষেকের

Sponsored

Shyam Sundar In Article

প্রকৃতপক্ষে বাংলার নারী নিরাপত্তায় যেভাবে আইন প্রণয়নের পথে হেঁটেছে বাংলার সরকার তার মাধ্যমেই নিশ্চিত হবে নারী নিরাপত্তা। একথা বুঝতে পেরেই কেন্দ্রের বিজেপি সরকার অপরাজিতা বিলকে আইনে পরিণত করা আটকে রেখেছে, দাবি তৃণমূলের। তবে তৃণমূল সরকার যে অপরাজিতা বিলের জন্য লড়াই ছাড়বে না, পানিহাটি থেকে তাও স্পষ্ট করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট করে দেন, আগামী দিনে পানিহাটির দাবি, অপরাজিতা বিল চাই। অপরাজিতা বিল যদি পাস হয় কোনও ধর্ষক যদি ধর্ষণে অভিযুক্ত থাকে, এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ যদি তার বিরুদ্ধে থাকে ৫০ দিনের মধ্যে তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। রাজ্য সরকার উদ্যোগ নিয়ে করেছে। যে দল বিলকিস বানো ধর্ষকদের মঞ্চে ডেকে মালা পরিয়ে বরণ করে সে কোনওদিন বিচার দিতে পারবে? সে কোনওদিন সুবিচার দেবে? দুবছর সিবিআই সুবিচার দিয়েছে? দেয়নি। স্বরাষ্ট্র মন্ত্রী পুজো উদ্বোধন করতে এসেছিল, দেখা করতে গিয়েছিলেন। দেখা করেননি।

Sponsored

Probe In Article

-

-

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →