পঞ্চাশের বেশি পরিবার যাদের কাঁটাতারের পাশে জমি রয়েছে তারা সীমান্তে চাষ করতে যেতে ভয় পাচ্ছেন বলে বুধবার অভিযোগ করেন তৃণমূলের সরবভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানান, "শীতলকুচির (Sitalkuchi) পন্ডিত পাড়াতে কাঁটাতারের ওপারে জমিতে কাজ করছিলেন উকিল বর্মন ও তাঁর স্ত্রী শোভা বর্মন। এই দুজনকে বাংলাদেশের দুষ্কৃতীরা অপহরণ করে নিয়ে যায়। উকিল বর্মনকে ২৭ দিন জেল খাটানো হয়। এই ঘটনার পর সীমান্তের কৃষকরা কাঁটাতার ঘেসা জমিতে কৃষি কাজ করতে যেতে ভয় পেলেও শীতলকুচির বিদায়ী বিজেপির বিধায়ক একদিন বিধানসভায় এ বিষয়ে দরবার করেনি। একটি চিঠিও দেয়নি। শীতলকুচিতে বিধানসভা নির্বাচনের আগে ভোটের প্রচারে এসে জনসভার মঞ্চ থেকে উকিল বর্মন কাণ্ডের প্রসঙ্গ টেনে বিজেপিকে কড়া ভাষায় নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
কাঁটাতারের এপারে আতঙ্কে শীতলকুচির চাষিরা, সরব অভিষেক
Sponsored

অভিষেক আরও বলেন, "আপনাদের ভোটে জিতে বিজেপির বিধায়ক কেন্দ্র সরকারের ক্রীতদাসত্ব করে গরিব মানুষের ঘরের টাকা জলের টাকা অধিকারের টাকা রাস্তার টাকা ১০০ দিনের টাকা আটকে দিয়েছে।" অভিষেক এদিনের সভায় বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, বিজেপির নেতা কর্মীদের চ্যালেঞ্জ করব একটা যে কোন পঞ্চায়েত বা ওয়ার্ড বেছে নাও একটা ময়দান বেছে নাও, জায়গা ও সময় তুমি বাছো, ১২ বছর মোদিজির সরকার ক্ষমতায় আর ১৫ বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায়, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো আর তোমরা তোমাদের রিপোর্ট কার্ড নিয়ে আসবে। তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে। মাঠের বাইরে ভোকাট্টা করে বের করে দেব।
Sponsored

প্রধানমন্ত্রীর (Prime Minister) কোচবিহার সফরকে কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আরও বলেন, মোদিজি (Narendra Modi) যদি শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করতে পারে গত পাঁচ বছরে একটা গরিব মানুষকে আবাস প্রকল্পে অ্যাকাউন্টে দশ পয়সা দিয়েছে তবে রাজনীতির আঙিনায় পা রাখব না। যদি সড়ক যোজনায় দশ পয়সা দিয়েছে প্রমাণ করতে পারে তবে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করবনা।
Sponsored

Sponsored

এদিন শীতলকুচিতে এসে হিমঘর তৈরির আশ্বাস দেন অভিষেক। বলেন , শীতলকুচিতে (Sitalkuchi) একাধিক উন্নয়নমূলক প্রকল্প আমাদের রাজ্য সরকার করেছে। রথেরডাঙ্গা কাছারিহাট নওদাবাস সেতু তৈরি করা থেকে শুরু করে ইংলিশ মিডিয়াম মডেল স্কুল তৈরি করেছে রাজ্য সরকার। শীতলকুচিতে কিষাণ মান্ডি তৈরি হয়েছে। এছাড়াও শীতলকুচির খলিসামারিতে কর্মতীর্থ সহ দমকল কেন্দ্র তৈরি হয়েছে। শীতলকুচিতে অনেকেই তামাক চাষের সঙ্গে যুক্ত। এছাড়াও অনেকে আলুর চাষও করছেন। কাছাকাছি হিমঘর বলতে মাথাভাঙ্গার বৈরাগীর হাট বা নিশিগঞ্জে গিয়ে আলুর সংরক্ষণ করতে হয়। আমি আপনাদের সমস্যার কথা জানতে পেরেছি। নিকটতম হিমঘর ৩০ থেকে ৩৫ কিলোমিটার দূরে। রাজ্য সরকার বাজেটে ৫০ টির বেশি হিমঘর তৈরির পরিকল্পনা করেছে। শীতলকুচিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হরিহার দাস জিতলে এই বছরের শেষ না হতেই হিমঘর তৈরির কাজ শুরু করবে রাজ্য সরকার।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







