কলকাতা ৩৪°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামরাজ্যগুরুত্বপূর্ণ

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রাজ্যে সরকার বদলের পরে নতুন করে বিজেপির তরফে সেই সব এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এবার সিআইডি (CID)। আর সেই সিআইডি জিজ্ঞাসাবাদের তথ্য কীভাবে সংবাদমাধ্যমে প্রকাশিত (leak) হল, তা নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন অভিষেক।

Sponsored

Sranchi In Article

নির্বাচনী প্রচারে ডিজে বাজানো নিয়ে যে বক্তব্য পেশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সম্প্রতি তা নিয়ে একটি অভিযোগ দায়ের হওয়ার পরে সেই অভিযোগে এফআইআর করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানা। সেই অভিযোগের তদন্তে শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শমন (summon) পেশ করতে তাঁর বাড়ি যান সিআইডি-র আধিকারিকরা। নতুন এই মামলা প্রসঙ্গে অভিষেকের তোপ, ডিজে (DJ) বাজা নিয়ে করা মন্তব্য নির্বাচনের সময়ে করা। সেই সময়ে রাজ্যে আইনশৃঙ্খলার দায়িত্বে ছিল নির্বাচন কমিশন (ECI)। তখন কেন অভিযোগ দায়ের হয়নি।

Sponsored

Merlin In Article

আদতে গোটাটাই যে বিশেষ উদ্দেশ্য প্রণোদিত, তা স্পষ্ট করতে গিয়ে অভিষেকের দাবি, আমি যদি ডিজে বাজানোর কথা বলে থাকি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তৃণমূল কর্মীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে। জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) যদি আমার বিরুদ্ধে পদক্ষেপ নিতে হত তাহলে অমিত শাহর (Amit Shah) বিরুদ্ধেও পদক্ষেপ নিতে হত। নির্বাচন কমিশনের ক্ষমতা নেই অমিত শাহর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়ার। এখন রাজ্যে ক্ষমতার পালাবদল হয়েছে। তাই এখন নতুন নতুন অভিযোগ আনা হচ্ছে। আবার তদন্তকারী সংস্থাকে ব্যবহার করা হচ্ছে।

Sponsored

Camelia In Article

তবে এই তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুললেন অভিষেক। তাঁর দাবি, আমি সিআইডি-র সঙ্গে আলোচনা করে আসার কিছুক্ষণ পরে সংবাদ মাধ্যমে দেখছি প্রথম কোন প্রশ্ন করা হল। তার উত্তরে আমি কী বললাম। দ্বিতীয় কি প্রশ্ন করা হল। সব প্রকাশিত হয়ে যাচ্ছে। আমি এটা নিয়ে আগামী দিন হাই কোর্টে (Calcutta High Court) মুভ করব। আমি যখন আলোচনায় কী হয়েছে তা সংবাদ মাধ্যমে বলছি না তখন ধরে নিতে পারি তদন্তকারী সংস্থার (CID) কাছ থেকে এই খবরগুলো ফাঁস (leak) হচ্ছে। যদি ফাঁস হয়ে থাকে, তদন্তের স্বার্থে তো ফাঁস নয়।

Sponsored

Techno India In Article

আরও পড়ুন : ফের অভিষেকের বাড়িতে CID টিম! হেনস্থার অভিযোগে সরব স্থানীয়রা

Sponsored

Shyam Sundar In Article

নির্বাচনী প্রচারে করা মন্তব্যে ১৬ জুন অভিষেককে তলব করেছে সিআইডি। অন্যদিকে, বিধানসভার সই নকল ইস্যুতে ১৪ জুন সোমবার তাঁকে ভবানী ভবনে তলব করা হয়েছে। অভিষেক এদিন স্পষ্ট জানান, তদন্তকারী সংস্থাকে তিনি বরাবর সহযোগিতা করে এসেছেন। সোমবারও তিনি সিআইডি তদন্তে সহযোগিতা করতে যাবেন।

Sponsored

Probe In Article

-

-

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →