কোনও প্ররোচনায় আগামী ১২ দিন কেউ পা দেবেন না। মুর্শিদাবাদের রেজিনগর সভা থেকে হাতজোড় করে অনুরোধ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুঙ্কার দিয়ে বললেন, নির্বাচনের পরে সবথেকে বড় জাতীয় পতাকা (National Flag) মুর্শিদাবাদের (Murshidabad) মাটিতে লাগাবো।
২২-০ করুন: মুর্শিদাবাদে নতুন টার্গেট বেঁধে দিলেন অভিষেক
Sponsored

অভিষেকের সাফ কথা, বিজেপিকে ছাব্বিশে এমনভাবে জবাব দিতে হবে যে ঊনত্রিশ অবধি এঁদের মেয়াদ না থাকে। আপনারা শুধু ২২-০ করুন তৃণমূল কংগ্রেসের (AITC) পক্ষে বিজেপিকে ৫০-এর নীচে নামানোর দায়িত্ব আমার।
Sponsored

Sponsored

তৃণমূল সাংসদের কথায়, "আমার লোকসভা কেন্দ্রে একটা বিধানসভা কেন্দ্র আছে যার নাম মেটিয়াবুরুজ। সেখানে অনেক সংখ্যালঘু ভাইয়েরা থাকেন। বিজেপির নেতারা অনেক ব্যাঙ্গ বিদ্রুপ করে তাঁদের। কলকাতার মধ্যে সবচেয়ে বড় জাতীয় পতাকা আমি মেটিয়াবুরুজে লাগিয়েছি। আমরা যে দেশপ্রেমিক তার সার্টিফিকেট বিজেপি, নরেন্দ্র মোদি বা যোগী আদিত্যনাথের থেকে নিতে হবে না। মুর্শিদাবাদ অবিভক্ত বাংলার রাজধানী ছিল। মুর্শিদাবাদবাসীকে বাংলাদেশী-রোহিঙ্গা বলে আখ্যায়িত করে বিজেপি। মুর্শিদাবাদে আগামীদিন নির্বাচন হয়ে যাওয়ার পর রাজ্য সরকার নয় দলের তরফ থেকে আমরা বাংলার মধ্যে সবথেকে বড় জাতীয় পতাকা মুর্শিদাবাদের মাটিতে লাগাব। কথা দিয়ে গেলাম। সেই অনুষ্ঠানে আমি আসব।"
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







