কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামরাজ্যগুরুত্বপূর্ণ

বীরভূমে ১১-তে ১১ টার্গেট: রামপুরহাটে দাঁড়িয়ে বিজেপি নেতাদের কীর্তি ফাঁস অভিষেকের

বীরভূমে ১১-তে ১১ টার্গেট: রামপুরহাটে দাঁড়িয়ে বিজেপি নেতাদের কীর্তি ফাঁস অভিষেকের

তৃণমূলের গড় বলে পরিচিত বীরভূমে দাঁড়িয়ে নতুন টার্গেট বেঁধে দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরোনো পরিসংখ্যান মনে করানোর পাশাপাশি বর্তমানেও বীরভূমের মানুষের অগাধ ভরসা-ভালোবাসার প্রতি আস্থা রাখার পাশাপাশি বীরভূমের বিজেপি নেতাদের কীর্তির কথা ফাঁস করলেন অভিষেক। বিজেপি যে শুধু বীরভূমকে বঞ্চনাই করেনি, বীরভূমের গর্ব শান্তিনিকেতনকেও কলুষিত করার চেষ্টা করে গিয়েছে। রামপুরহাটের সভায় দাঁড়িয়ে তাই সেই ষড়যন্ত্রকারীদের পরাস্ত করে ১১-০ তৃণমূলের পক্ষে করার ডাক দিলেন অভিষেক। সেই সঙ্গে প্রতি বুথের জন্য নির্দিষ্ট টার্গেট বেঁধে দিলেন।

Sponsored

Sranchi In Article

সভায় পৌঁছে বীরভূমের মানুষের তৃণমূলের প্রতি আস্থার কথা তুলে ধরে অভিষেক জানান, ১২ কিমি জুড়ে রাস্তার দুধারে মানুষের জমায়েত। আমি তাঁদের কাছে চিরঋণী। আগামী দিন আপনাদের অনুরোধ করতে এসেছি – গত নির্বাচনে ১১টি আসনের মধ্যে বীরভূমের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করে যে অবদান রেখেছে কার্যত অনস্বীকার্য। ২০২৬-এ চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার হবে। কিন্তু এবার ১০ নয় ১১-০ তৃণমূলের পক্ষে বীরভূমের মানুষকে করতে হবে।

Sponsored

Merlin In Article

বীরভূমকে বিরোধী শূন্য করার জন্য বিজেপির যে ষড়যন্ত্রের কথা তুলে ধরেন অভিষেক তাতে স্পষ্ট করে বলেন, যে ষড়যন্ত্র বিজেপির নেতারা করেছে, বীরভূমের মানুষ ২০২৪ সালের লোকসভায় দুটো আসন থেকে যে ব্যবধানে তৃণমূলের প্রার্থীদের জিতিয়েছেন, আপনারা প্রমাণ করেছেন, বাংলা-বিরোধীদের, ষড়যন্ত্রকারীদের এই পবিত্র মাটিতে কোনও জায়গা নেই।

Sponsored

Camelia In Article

এই জেলার যে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান অভিষেক, রামপুরহাটের মাটিতে দাঁড়িয়ে সেই বিজেপি নেতাদের কীর্তিও ফাঁস করেন তিনি। নাম ধরে ধরে অভিষেক জানান, বীরভূম জেলায় বিজেপির যে নেতারা রয়েছে – ধ্রুব সাহা চিটফান্ড কেসে অভিযুক্ত। যত কম বলা যায় তত ভালো। সুনীল সোরেন, বিজেপির এসটি সেলের সভাপতি ছিল। তিনি একজন মহিলাকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বছরের পর বছর ধরে ধর্ষণ করে জেলে বন্দি ছিলেন। আগের জেলা সভাপতি ছিলেন সন্ন্যাসীচরণ মণ্ডল। তার বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ বিজেপির কর্মীরা তুলেছে। রাজ্য কমিটির সদস্য জগন্নাথ চট্টোপাধ্যায় তাঁর বিরুদ্ধে বিজেপির কর্মীরা লিখিতভাবে বিজেপির সর্বভারতীয় সভাপতিকে বলছেন সিউড়িতে প্রচুর সম্পত্তি করেছে। কলকাতায় রাজারহাট নিউটাউনে ফ্ল্যাট কিনেছে। আমি বলছি না, বিজেপির কর্মীরা বলছে।

Sponsored

Techno India In Article

আরও পড়ুন : কপ্টার-উড়ানে বাধা! বাংলাবিরোধী জমিদারদের চক্রান্তকে পরাস্ত করে বীরভূমে গর্জে উঠলেন অভিষেক

Sponsored

Shyam Sundar In Article

যে বিজেপি মাঠে নেই তাদের বিরুদ্ধে বীরভূমের তৃণমূল নেতাকর্মীদের লড়াইয়ের ডাক দিয়ে অভিষেক জানান, আমি আপনাদের সঙ্গে আবার খুব শীঘ্র মিলিত হব। কথা দিয়ে যাচ্ছি ফেব্রুয়ারি মাসে আবার বীরভূম জেলায় আসব, অন্য বিধানসভায় যাব। যেখানে আপনারা আমাকে যেতে বলব, আমি যাব, ঢুকব। দরকার হলে মিছিলে হাঁটব, সর্বস্তরের কর্মীদের সঙ্গে যাব, পাড়ায় ঢুকব, বাড়িতে যাব। কিন্তু এমনভাবে লড়াই করতে হবে এক ছটাক জমি বিজেপিকে ছাড়া চলবে না। আমাদের লোকসভায় যে ফল ছিল, সকলকে বলব যে বুথে তৃণমূলের ৫০ ভোটে লিড ছিল ৫১ ভোট করতে হবে। যে বুথে ১০০ ছিল ১১০ করতে হবে। যে বুথে ৩০০ ছিল ৪০০ করতে হবে। এই বিজেপিকে এমনভাবে জবাব দিতে হবে যে – পাপের ঘড়া পূর্ণ, আগামীদিন এই বীরভূমের মাটিতে বিজেপি শূন্য। এই অঙ্গীকার এই সভা থেকে নিতে হবে।

Sponsored

Probe In Article

-

-

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →