কলকাতা ৩৪°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনাম

সুমনের গল্পচুরি করে তৈরি 'অভিমান'! জবাব দিলেন প্রসেনজিৎ, তোলপাড় টলিউড

সুমনের গল্পচুরি করে তৈরি 'অভিমান'! জবাব দিলেন প্রসেনজিৎ, তোলপাড় টলিউড

যিশু সেনগুপ্ত - সৌরভ দাসের প্রযোজনা সংস্থার নতুন ছবি 'অভিমান' (Abhhiman)মুক্তির দিনেই বিতর্ক টলিপাড়ায়। ছবিতে 'রকস্টার আকাশ চ্যাটার্জি'র ছকভাঙা অবতারে ধরা দিতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। দর্শকমনে যখন উন্মাদনা বাড়ছে তখন হঠাৎ করেই টলিউডের ইন্ডাস্ট্রিম্যানের বিরুদ্ধে ছবির 'ভাবনা এবং চরিত্র চুরি'র অভিযোগ এনে বিস্ফোরক পরিচালক সুমন ঘোষ (Suman Ghosh)। বিতর্ক বাড়তেই পাল্টা জবাব দিল প্রযোজনা সংস্থা 'হোয়াই সো সিরিয়াস ফিল্মস'। বিবৃতি দিয়ে তারা জানায়, 'অভিমান'-এর মূল ভাবনাটি অভিনেতা যিশু সেনগুপ্তর (Jishu u Sengupta)। সেখান থেকেই চিত্রনাট্য এবং সংলাপ তৈরি করেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Banerjee)। পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indradeep Dasgupta)। মৌলিক সিনেমাটি সুশৃঙ্খল, সৃজনশীল প্রক্রিয়ার মধ্য দিয়েই তৈরি হয়েছে। আর এবার মুখ খুললেন স্বয়ং টলিউডের জ্যেষ্ঠপুত্র।

Sponsored

Sranchi In Article

পরিচালক সুমন (Suman Ghosh) প্রসেনজিতের পেশাগত নীতি নিয়ে প্রশ্ন তুলে সমাজমাধ্যমে সরাসরি আক্রমণ করেন মেগাস্টারকে। তিনি লেখেন, তাঁর স্বতন্ত্র ভাবনায় লেখা 'স্টার' নামক সিনেমার গল্প, চরিত্রের সঙ্গে হুবহু মিল রয়েছে 'অভিমান'-এর। এমনকি এই চিত্রনাট্য নিয়ে তিনি নাকি একাধিকবার প্রসেনজিতের সঙ্গে আলোচনাও করেছিলেন বলে দাবি পরিচালকের। এরপরই সংশ্লিষ্ট ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করে সমাজমাধ্যমে অভিমান অভিনেতা লেখেন,"পরিচালক হিসেবে সুমনের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আমাদের এই ইন্ডাস্ট্রিতে সৃজনশীল কাজের ক্ষেত্রে অনেক সময় পারস্পারিক মিল দেখা দিতে পারে। কারণ আমরা সবাই মূলত মানুষের সর্বজনীন আবেগ ও বিষয়বস্তু থেকেই অনুপ্রেরণা নিই। তবে 'অভিমান' ছবিটি সম্পূর্ণ স্বতন্ত্র এবং আইনত নথিবদ্ধ করা প্রজেক্ট, যার নেপথ্যে রয়েছেন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং শ্রীজাত। অভিনেতা হিসেবে আমার কাজ হল শুধু তা পর্দায় ফুটিয়ে তোলা। অন্য কারও সৃজনশীলতা ও বিশ্বাসের অমর্যাদা করার কোনও উদ্দেশ্য আমাদের ছিল না। সুমনের প্রতি আমার শুভেচ্ছা রইল।" 'পুরাতন' পরিচালক মেগাস্টারের পোস্টের পাল্টা কোনও উত্তর দেয় কিনা এখন সেটাই দেখার। 'হোয়াই সো সিরিয়াস ফিল্মস' প্রযোজিত 'অভিমান' ছবিতে প্রসেনজিৎ, যিশু ছাড়াও রয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →