কলকাতা পুরসভার নোটিশের মধ্যেই আবার আচমকা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ি শান্তিনিকেতন-এ কলকাতা পুলিশের টিম। সোমবার দুপুরে হঠাৎই দেখা যায়, কলকাতা পুলিশের কয়েকজন ইউনিফর্মে ও কয়েকজন সাধারণ পোশাকে শান্তিনিকেতন-এ ঢোকেন। কিছুক্ষণ পরে একটি মনিটর (Monitor) এবং কিছু জিনিস ব্যাগে ভরে নিয়ে বেরিয়ে যান। এবিষয় সংবাদ মাধ্যমের সামনে কিছুই জানাতে চাননি পুলিশ আধিকারিকরা (Police Officer)।
Sponsored

এ দিন দুপুরে কলকাতা পুলিশ (Kolkata Police) লেখা একটি গাড়িতে চারজন আধিকারিক হরিশ মুখার্জি রোডে অভিষেকের বাড়িতে পৌঁছন৷ হঠাৎ কেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়িতে কেন পুলিশ? এই নিয়েই যখন জল্পনা, তখন পুলিশ সূত্রে খবর, ডিরেক্টর অফ সিকিউরিটি পক্ষ থেকে একটি দল অভিষেকের বাড়িতে গিয়েছিল৷ কলকাতা পুলিশের তরফে নিরাপত্তার কারণে অভিষেকের (Abhishek Banerjee) বাড়িতে সিসি ক্যামেরা-সহ মনিটর লাগিয়েছিল পুলিশ। অতিরিক্ত নিরাপত্তা তুলে নেওয়ার পরে এবার মনিটর নিয়ে চলে যান পুলিশকর্মীরা। যদিও কেন তাঁরা অভিষেকের বাড়িতে গেলেন, সে বিষয়ে কোনও প্রশ্নের উত্তর দেননি আধিকারিকরা৷ অবশ্য ওই চার আধিকারিক একটি এলইডি স্ক্রিন নিয়ে অভিষেকের বাড়ি থেকে বেরিয়ে যান৷
Sponsored


Sponsored

ফল ঘোষণার দিন দুদিনের মধ্যেই অভিষেকের বাড়ির সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করা হয়। সরানো হয় গার্ডরেল। বাড়ির ভিতর থেকে বার করে আনা হয় স্ক্যানার। ডিরেক্টর অফ সিকিউরিটি-র তরফে অভিষেকের বাড়িতে নিরাপত্তার জন্য স্ক্যানার-সহ বিভিন্ন সামগ্রীও খুলে নিয়ে যাওয়া হয়েছিল।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







