বিধানসভার সচিবালয়ে কুড়মালি ভাষার কোনও অনুবাদক আপাতত নেই। ফলে এবার জঙ্গলমহলের বিজেপির ৫ কুড়মি বিধায়কের (MLA) কুড়মালি ভাষায় শপথ গ্রহণে সমস্যা দেখা গিয়েছে। তৃণমূল (TMC) আমলেই কুড়মালি ভাষাকে স্বীকৃতি দিয়েছিল রাজ্য। কিন্তু বিধানসভার (Assembly) সচিবালয় থেকে বলা হয়েছে বাংলা, হিন্দি, ইংরাজি, উর্দু ও সাঁওতালি ভাষার (Language) মধ্যেই শপথ পাঠের ভাষা নির্বাচন করতে হবে। এই নির্দেশের পরেই বিজেপির (BJP) কুড়মি বিধায়করা ক্ষোভ প্রকাশ করেছেন।
Sponsored

সমাজমাধ্যমে সেই ক্ষোভ উগরে আদিবাসী কুড়মি সমাজের অজিতপ্রসাদ মাহাতো জানান, তৃণমূল সরকার (TMC Government) ২০১৮ সালে নোটিফিকেশন জারি করে এই ভাষাকে স্বীকৃতি দিয়েছে। বিধানসভার সচিবালয়ে কুড়মালি ভাষার অনুবাদক নেই। এরপরেই সরকারি আদেশনামা নিয়ে প্রশ্ন উঠছে। অবিলম্বে কুড়মালি অনুবাদক নিয়োগ করার দাবি জানানো হয়েছে।
Sponsored

মঙ্গল ও বুধবার বিধায়কদের (MLA) শপথ নেওয়ার দিন। জঙ্গলমহলে বিজেপির ৫ কুড়মি বিধায়ক- পুরুলিয়ার জয়পুরের বিশ্বজিৎ মাহাত, বাঘমুণ্ডির রহিদাস মাহাত, বলরামপুরের জলধর মাহাত, ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের রাজেশ মাহাত ও পশ্চিম মেদিনীপুরের শালবনির বিমান মাহাত।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







