রাশিয়ায়(Russia) পড়তে গিয়ে আক্রান্ত ভারতীয় পড়ুয়ারা( Indian Students)। রাশিয়ার(Russia) একটি মেডিক্যাল কলেজে হামলায় গুরুতর আহত হলেন ভারতীয় পড়ুয়ারারা। চার ভারতীয় পড়ুয়া( Indian Students )সহ একাধিক ব্যক্তিকে ছুরি দিয়ে কোপানো হয়। গুরুতর আহত হয়েছেন ভারতীয় পড়ুয়ারা। মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এই হামলার কথা স্বীকার করে নেওয়া হয়েছে।
রাশিয়ায় আক্রান্ত ভারতীয় ডাক্তারি পড়ুয়ারা, ছুরির কোপ অজ্ঞাত পরিচয়ের কিশোরের
Sponsored

শনিবার ঘটনাটি ঘটেছে রাশিয়ার বাশকোর্তোস্তান প্রদেশের উফায়। সেখানে স্টেট মেডিকেল ইউনিভার্সিটির বিদেশি পড়ুয়াদের ছাত্রাবাসে ছুরি নিয়ে প্রবেশ করে এক কিশোর। সেখানে থাকা পড়ুয়াদের উপরে হামলা চালাতে শুরু করে সে। ছুরিকাঘাতে বেশ কয়েকজন গুরুতর আত হয়েছেন।
Sponsored

উফা পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার হস্টেলের স্পোর্টস হলে একত্রিত হয়েছিলেন ছাত্রছাত্রীরা। কিন্ত বাইরের এক কিশোর সেখানে প্রবেশ করে। প্রথমে তার উপস্থিতি নিয়ে বিশেষ কেউ সন্দেহ প্রকাশ করেননি। অভিযোগ, কিছু সময় সেখানে থাকার পরই শিক্ষার্থীদের উপর হামলা করে, ছুরি বের করে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা হলে। ছুরির আঘাতে রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন ছয় জন।
Sponsored

রাশিয়ার ভারতীয় দূতাবাস থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, উফা শহরের শিক্ষা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় চার ভারতীয় পড়ুয়া-সহ বেশ কয়েক জন হামলায় জখম হয়েছেন। দূতবাস এই ঘটনার পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আহত ছাত্রদের সঙ্গে যোগাযোগ করছেন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







