দিল্লির বেআইনি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিহারের এক বেসরকারি(Bihar Hospital) হাসপাতালে ভয়াবহ আগুন। বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ মুজফ্ফরপুরের একটি হাসপাতালের আইসিইউয়ে আচমকা আগুন (Massive Fire ) লেগে যায়। মৃত্যু হয়েছে ৪ জনের। আহত বহু।
Sponsored

রোগীর আত্মীয়দের অভিযোগ, আগুন লাগার পরে হাসপাতাল কর্মী এবং চিকিৎসক কাউকে খুঁজে পাওয়া যায়নি। আগুন লাগতেই তাঁরা রোগীদের ওই পরিস্থিতির মুখে ফেলে রেখে নিজেদের বাঁচাতে হাসপাতাল ছেড়ে পালান।
Sponsored

ঘটনাটিকে কেন্দ্র করে হুলস্থুল পড়ে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকলের একাধিক ইঞ্জিন। শুরু হয় উদ্ধারকাজ। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যেই অধিকাংশই অগ্নিদগ্ধ। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে খবর, শর্ট সার্কিটের জেরেই কারণেই এই অগ্নিকাণ্ড। তবে সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ আধিকারিকরা।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







