চলতি সপ্তাহেই বাংলায় বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ। ২৩ মার্চ ভোট গ্রহণের জন্য প্রচার শেষ হচ্ছে ২১ তারিখে। সোমবার, ২০ তারিখ পশ্চিমের তিন কেন্দ্রে জনসভা করবেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
Sponsored

এদিনের প্রথমসভা বলরামপুরে। তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে দুপুর সাড়ে বারোটায় জনসভা করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপর দুপুর দেড়টায় তনুশ্রী হাঁসদার সমর্থনে বাঁকুড়ার খড়বন ফুটবল ময়দানে জনসভা অভিষেকের (Abhishek Banerjee)। এদিনের শেষ জনসভা দলীয় প্রার্থী সূর্যকান্ত দলুই এবং শ্যামলী সর্দারের সমর্থনে চন্দ্রকোণায় বেলা পৌনে তিনটেয়।
Sponsored

রবিবার বাংলায় এসে বিভিন্ন ইস্যুতে রাজ্যের শাসক দলকে নিশানা করেছেন নরেন্দ্র মোদি। আবার তৃণমূল নেত্রীর কায়দায় রাস্তার ধারের দোকান থেকে খেয়েছেন ঝালমুড়িও। মোদির শনিবারের জাতির উদ্দেশ্যে ভাষণের পাল্টা আক্রমণ শাণিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সোমবার তৃণমূলের সভাপতি আর কোন বিষয়ে বার্তা দেন সেদিকেই নজর সকলের।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







