সপ্তাহের শেষে বিঘ্ন রেল পরিষেবা। কাঁকুড়গাছি থেকে বালি ব্রিজ পর্যন্ত কাজের জন্য এই বিশেষ ব্রেক। যার জেরে শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত বিভিন্ন সেকশনে বহু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে এর ফলে সমস্যায় পড়তে পারেন বহু যাত্রীরা।
রেলের তরফ থেকে জানানো হয়েছে মূলত শনিবার রাত দশটা থেকে রবিবার রাত নটা পর্যন্ত বন্ধ থাকবে এই লোকাল ট্রেনগুলি।
টানা ২৩ ঘন্টা শিয়ালদহ মেনে ব্যাহত রেল পরিষেবা
Sponsored

যে ট্রেনগুলি বাতিল থাকবে:
বজবজ – নৈহাটি: ৩১০৫৩ আপ।
নৈহাটি – শিয়ালদহ: ৩১৪২২, ৩১৪৪২, ৩১৪৪৬ ডাউন এবং ৩১৪৩১ আপ।
মধ্যমগ্রাম – মাঝেরহাট: ৩০৩৫৮ ডাউন এবং ৩০৩৫৭ আপ।
ক্যানিং – বারাসত: ৩৩০৬১ আপ।
নৈহাটি – মাঝেরহাট: ৩০১৫২, ৩০১৫৪ ডাউন এবং ৩০১২৩ আপ।
মাঝেরহাট – রানাঘাট: ৩০১৩৫ আপ।
বজবজ – শিয়ালদহ: ৩৪১৫৭, ৩৪১১৭ আপ।
মাঝেরহাট – হাসনাবাদ: ৩০৩২১ আপ।
বারাসত থেকে ছাড়বে ৩০৩৬১ এবং ৩০৩৩৩ মাঝেরহাট-হাসনাবাদ লোকাল।
দমদমে থামবে ৩০১৪২ গেদে-মাঝেরহাট লোকাল যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে বেশ কিছু ট্রেনের। মূলত সার্কুলার রুটের ট্রেনগুলিকে শিয়ালদহ স্টেশনে টার্মিনেট করা হবে অথবা বারাসত ও দমদমে থামিয়ে দেওয়া হবে। আরও পড়ুনঃ পরাক্রম দিবসে নেতাজিকে শ্রদ্ধা রাষ্ট্রপতির ও প্রধানমন্ত্রীর
Sponsored

শিয়ালদহ নর্থে থামবে: ৩৪০৫২ ও ৩৪০৫৪ নৈহাটি-বজবজ লোকাল, ৩৪০৫৬ কল্যাণী সীমান্ত-বজবজ লোকাল এবং ৩০১১২ ব্যারাকপুর-বালিগঞ্জ লোকাল।
শিয়ালদহ সাউথে থামবে: ৩১০৫১ এবং ৩১০৫৫ বজবজ-নৈহাটি লোকাল।
বারাসতে থামবে: ৩০৩৪৬ বনগাঁ-মাঝেরহাট লোকাল এবং ৩৪০৬২ বনগাঁ-ক্যানিং লোকাল।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







