কলকাতা ৩৪°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামরাজ্য

তৃণমূলের ২ ‘বিভীষণ’-এর অভিযোগেই সই-জাল তদন্ত: ফাঁস করলেন মুখ্যমন্ত্রী, ঋতব্রত-সন্দীপনকে বহিষ্কার করল দল

তৃণমূলের ২ ‘বিভীষণ’-এর অভিযোগেই সই-জাল তদন্ত: ফাঁস করলেন মুখ্যমন্ত্রী, ঋতব্রত-সন্দীপনকে বহিষ্কার করল দল

তাঁরা নন, তৃণমূলের দুই ‘বিভীষণ’ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) ও সন্দীপন সাহার‌ (Sandipan Saha) অভিযোগের ভিত্তিতে বিধায়কদের (MLA) সই জাল তদন্ত হচ্ছে। সোমবার, নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে এই সত্য ফাঁস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি সাফ জানান, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাই থানায় অভিযোগ দায়ের করেন। সই বিতর্কে ১৩ জন তৃণমূল বিধায়ককে সিআইডি জিজ্ঞাসাবাদ করেছে। তিনজন তৃণমূল MLA জানিয়েছেন সই তাদের নয়। এই সাংবাদিক বৈঠকের পরেই তৃণমূলের পক্ষ থেকে জানানো হল, দল বিরোধী কাজের জন্য ঋতব্রত ও সন্দীপনকে বহিষ্কার করা হয়েছে। এই বিষয়ে চিঠি দেওয়া হয়েছে স্পিকার রথীন্দ্র বসুকে (Rathindra Basu)।

Sponsored

Sranchi In Article

এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, “২০ মে তৃণমূলের সাধারণ সম্পাদক একটা রেজোলিউশনের কপি পাঠান, ৭০ জন MLA-র সই করা। রেজোলিউশনের কপিতে ব্লক লেটারে ১০ জনের নাম লেখা। ২৭ মে দুই MLA ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা স্পিকারকে অভিযোগ জানান। তাঁদের অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপ্যাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় FIR করেন। হোম সেক্রেটারির নির্দেশে আমার অনুমোদনে সিআইডিতে তদন্তভার দেওয়া হয়।“

Sponsored

Merlin In Article

শুভেন্দু জানান, “সই বিতর্কে ১৩ জন তৃণমূল বিধায়ককে সিআইডি জিজ্ঞাসাবাদ করেছে। তিনজন তৃণমূলের এমএলএ জানিয়েছেন সই তাদের নয়। নিজের দলের বিধায়কদের সই জাল করেছে তৃণমূল। সই জালের অভিযোগে তদন্তে নামে সিআইডি।“ এর পরেই তৃণমূলকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “পার্টিটা কার্যত উঠে গেছে। যে কাণ্ড কারখানা আপনারা করেছেন পশ্চিমবঙ্গে আর আপনাদের কোনও সুযোগ নেই। ছেড়ে যাওয়ার পরও তৃণমূলের চুরির অভ্যাস যাইনি। ভোটের লড়াইয়ের আগেই তৃণমূল প্রার্থী পালাচ্ছেন। তৃণমূলের কোনও লোকই প্রতিবাদে আর রাস্তায় নামবেন না। আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে সিআইডি হাজিরা দিতে বলে। তিনি আজ হাজিরা দেননি। বিজেপি সরকারে সই চোরেরা ছাড় পাবেন না। ভারতীয় ন্যায় সংহিতায় জালিয়াতি অভিযোগে যা ব্যবস্থা আমরা তাই নেব। ‌যারা তদন্তে সহযোগিতা করবেন না তাদের জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে।‌ আমাদের সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছে।“

Sponsored

Camelia In Article

নবান্ন থেকে শুভেন্দু তৃণমূলের দুই বিভীষণের নাম ফাঁস করতেই কড়া পদক্ষেপ নিয়ে দল। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও এন্টালির বিধায়ক সন্দীপনকে বহিষ্কার করল তৃণমূল। ইতিমধ্যেই দলীয় সিদ্ধান্তের কথা জানিয়ে বিধানসভার স্পিকারের কাছে চিঠি পাঠানো হয়েছে। ঋতব্রত ও সন্দীপন আপাতত বিধায়ক থাকছেন। তবে তাঁরা তৃণমূলের বিধায়ক হিসেবে পরিচিতি পাবেন না।

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →