বেহালার জেমস লং সরণিতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ডাক্তারি পড়ুয়া ছাত্রের। ভোররাতে বেপরোয়া লরির ধাক্কায় প্রাণ হারান জোকা ইএসআই হাসপাতালের দুই ডাক্তারি পড়ুয়া ছাত্র। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
বেহালায় লরির চাকায় পিষে মৃত্যু ২ ডাক্তারি পড়ুয়ার
Sponsored

মৃত দুই ছাত্রের নাম ফাইয়াজ মল্লিক ও আনন্দ প্রিয়দর্শী। তাঁরা দু’জনেই জোকা ইএসআই হাসপাতালের এমবিবিএস পড়ুয়া। শনিবার গভীর রাতে বন্ধুদের সঙ্গে বাইক নিয়ে খেতে বেরিয়েছিলেন তাঁরা। ভোর সাড়ে তিনটে নাগাদ হস্টেলে ফেরার পথে ঠাকুরপুকুরের পূর্বপাড়ায় জেমস লং সরণিতে একটি বেপরোয়া লরি তাঁদের বাইকে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন দুই ছাত্র। প্রত্যক্ষদর্শীদের দাবি, পড়ে যাওয়ার পর লরির চাকা তাঁদের পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। মৃতদের একজন ভাঙড়ের বাসিন্দা, অন্যজন হরিদেবপুরের বাসিন্দা বলে জানা গেছে। আরো পড়ুন: ৭০ দিনে ১০ লক্ষ মানুষকে পরিষেবা, নজির গড়ল রাজ্যের ভ্রাম্যমাণ ইউনিট ‘স্বাস্থ্যবন্ধু’
Sponsored

ঘটনার পর লরি নিয়ে পালিয়ে যায় চালক। পুলিশ জানায়, আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার হাড়হিম করা দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে। পলাতক লরি চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







