অভিশপ্ত স্মৃতি নিয়েই চিন্নাস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium) শুরু হচ্ছে আইপিএল। অনেক জটিলতার পর নিজেদের ঘরের মাঠে খেলার অনুমতি পেয়েছে আরসিবি (RCB)। ২৮ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু করবে গতবারের চ্যাম্পিয়নরা। তবে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েই খেলতে নামবেন বিরাটরা।
Sponsored

প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদের সভাপতিত্বে কর্নাটক ক্রিকেট সংস্থা সিদ্ধান্ত নিয়েছে, স্টেডিয়ামের (Chinnaswamy Stadium) ভিতরে একটা স্মৃতিফলক বসানো হবে। এর মাধ্যমে প্রয়াত সমর্থকদের শ্রদ্ধা জানানোর পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি গ্যালারিতে ১১টি সিট পাকাপাকি ভাবে সংরক্ষিত করে রাখা হবে দুর্ঘটনায় প্রয়াত ১১ সমর্থককে শ্রদ্ধা জানানোর জন্য।
Sponsored

২০২৫ সালে বিরাটদের আইপিএল জয়ের সেলিব্রেশনে মর্মান্তিক ঘটনা ঘটে। ১১ জন প্রাণ হারান পদপৃষ্ট হয়ে, ১৪ বছরের এক কিশোরও ছিল তাঁদের মধ্যে। ভবিষ্যতে চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত প্রত্যেকটা ম্যাচে বিক্রি করা হবে না ওই সংরক্ষিত ১১টি আসনের টিকিট। একটি প্রিমিয়াম স্ট্যান্ডে পাশাপাশি ১১টি সিটই বেছে নেওয়া হবে। শুধু আইপিএল নয় এই নীতি থাকবে আন্তর্জাতিক ম্যাচেও ।
Sponsored

কর্নাটক ক্রিকেট সংস্থার সভাপতি ভেঙ্কটেশ প্রসাদ এই প্রসঙ্গে বলেছেন, “ওই ঘটনা মনে করে আমরা আবার কষ্ট পেতে চাই না। তবে আমরা তাঁদের সব সময় স্মরণ করতে চাই। তাই আমরা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলে যৌথভাবে ঠিক করেছি, তাঁদের উদ্দেশ্যে স্মৃতিফলক বসানো হবে। পাশাপাশি তাদের জন্য গ্যালারিতে আসন সব ম্যাচে সংরক্ষিত রাখা হবে।”
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







