আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতীয় দলের জার্সিতে অভিষেক হয়নি বৈভব সূর্যবংশীর(Vaibhav Sooryavanshi)। ফর্মে থাকা কিশোর বৈভবকে না খেলানো নিয়ে চর্চা তুঙ্গে। আইরিশদের বিরুদ্ধে বৈভবকে খেলানো প্রয়োজন ছিল বলেই জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর(Sunil Gavaskar)।
সানির জোর সওয়াল, ইংল্যান্ডের বিরুদ্ধে বৈভবকে খেলানো নিয়ে কী বললেন শ্রেয়স?
আইরিশদের বিরুদ্ধে বৈভবকে খেলানো প্রয়োজন ছিল বলেই জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর(Sunil Gavaskar)
Sponsored

একটি বেসরসারি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে গাভাসকর(Sunil Gavaskar) বলেছেন, আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের ম্যাচে বৈভবকে খেলানো উচিত ছিল। একটি ম্যাচে অভিষেকের সঙ্গে বৈভবকে খেলানো এবং পরের ম্যাচে অভিষেককে বসিয়ে বা পরে নামিয়ে সঞ্জু স্যামসনের সঙ্গে তাঁকে নামানো উচিত ছিল।
Sponsored

Sponsored

আইরিশদের বিরুদ্ধে হারের পর বৈভবকে নিয়ে চর্চা আরও বেড়েছে। সম্প্রতি সচিন তেণ্ডুলকর, সুনীল গাভাসকরের প্রসঙ্গ এনে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং পোস্ট করেছেন, ‘বৈভব ভারতীয় ক্রিকেটের নতুন মুখ হওয়ার জন্য তৈরি।’
Sponsored

এরইমধ্যে বুধবার থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড সিরিজ। এই সিরিজে বৈভবকে ভারতীয় সিনিয়র বৈভবকে খেলানো হবে কিনা তা নিয়ে ফের চর্চা শুরু হয়েছে।
Sponsored

কিশোর তারকার অভিষেক প্রসঙ্গে , "দলের কম্বিনেশন বা রণকৌশল অত্যন্ত ব্যক্তিগত বিষয়। । তবে বৈভব নিঃসন্দেহে এক অসাধারণ প্রতিভাবান খেলোয়াড়। কিন্তু আমরা আগে থেকে প্রথম একাদশ ঘোষণা করতে পারি না। ও যখনই সুযোগ পাবে, দেশের হয়ে নিজের সেরাটাই দেবে।" বৈভবের কথা থেকেই পরিষ্কার এখনই তাঁকে মাঠে নামানোর তাড়াহুড়ো নেই দলের।
Sponsored













