যাবতীয় জল্পনার অবসান। কয়েক ঘণ্টার ব্যবধানে কোচ নাম ঘোষণা দুই প্রধানের। মোহনবাগান পানাগিওটিস দিলমপেরিসের নাম ঘোষণা করতেই পাল্টা বিবৃতি দিয়ে নতুন কোচের নাম জানিয়ে দিল ইস্টবেঙ্গলও।
লাল হলুদের দায়িত্বে হাবাসই, ইস্টবেঙ্গল-ইমামি বিচ্ছেদের জল্পনা তুঙ্গে
আসন্ন মরশুমের জন্য ইস্টবেঙ্গল এফসির(East Bengal fc) নতুন হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন আন্তোনিও লোপেজ হাবাস(Antonio Lopez Habas )
Sponsored

আসন্ন মরশুমের জন্য ইস্টবেঙ্গল এফসির(East Bengal fc) নতুন হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন আন্তোনিও লোপেজ হাবাস(Antonio Lopez Habas )। তাঁর সহকারী কোচ নিযুক্ত হলেন প্রাক্তন ইন্টার কাশী সহকারী কোচ কার্লোস অগাস্টিন ফন্সেকা.
Sponsored

উদ্বোধনী আইএসএলে অ্যাটলেটিকো ডে কলকাতাকে চ্যাম্পিয়ন করার পর এফসি পুণে সিটিকেও কোচিং করান গুরু হাবাস(Antonio Lopez Habas )। পরে আবার এটিকে-তে ফিরে আবার তাদের ২০১৯-২০ আইএসএলে চ্যাম্পিয়ন করেন। এছাড়া ২০২৩-২৪ মরসুমের মাঝপথে দায়িত্ব নিয়ে ধুঁকতে থাকা মোহন বাগানকে তুলে এনে আইএসএল শিল্ড জেতান তিনি। এবার চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের হয়ে আবারও তাঁর ফুটবল মস্তিষ্কের ঝলক দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
Sponsored

ইস্টবেঙ্গলের প্রেস বিবৃতিতে হাবাস জানিয়েছেন, ইস্টবেঙ্গলে যোগ দিতে পেরে আমি সম্মানিত। উৎসাহ এবং দায়িত্বের সঙ্গে নতুন চ্যালেঞ্জ নিচ্ছি। আজ থেকে আমাদের একমাত্র লক্ষ্য ক্লাবের পতাকাকে আরও উপরে তুলে ধরা। একসঙ্গে লড়াই করে ক্লাবের লক্ষ্য ও স্বপ্ন পূরণ করা। খুব শীঘ্রই কলকাতায় সকলের সঙ্গে দেখা হবে।”’
Sponsored

হাবাসের নাম ঘোষণার দিনেই আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ। এত দিন ফুটবলার কোচ নিয়োগ সংক্রান্ত যে কোনও বিবৃতি সংবাদ মাধ্যমেস ঈস ইমামির পক্ষ থেকে। সোশাল মিডিয়ায় ‘ইস্টবেঙ্গল এফসি’র তরফ থেকে জানানো হত। কিন্তু এবার নতুন কোচ ইমামি কর্তারা নন। জানালেন ক্লাবের সভাপতি মুরারীলাল লোহিয়া। ‘ইস্টবেঙ্গল এফসি’ পেজ থেকে পোস্ট হাবাসকে নিয়ে কোনও পোস্ট করা হয়নি। এমনকি কোনও ইমামি কর্তার বার্তাও নেই। ক্লাবের সভাপতি মুরারীলাল লোহিয়া বিবৃতি দিয়েছে। ইমামির সঙ্গে বিচ্ছেদ শুধু কি সময়ের অপেক্ষা?
Sponsored

আরও দুই বছর ইস্টবেঙ্গলে থাকছেন শটস্টপার গোলকিপার প্রভসুখন সিং গিল। ২০২৮ সাল অবধি চুক্তিবৃদ্ধি করলেন ইস্টবেঙ্গলের সঙ্গে।
Sponsored













