ডুরান্ড কাপ(Durand Cup) দিয়েই আসন্ন ফুটবল মরশুম শুরু হচ্ছে। বলা ভালো ডার্বি(Derby) ম্যাচ দিয়েই। আগামী ২৫ জুলাই ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান। যুবভারতীতে বিকেল ৫টায় শুরু হবে বড় ম্যাচ। শুক্রবার ডুরান্ড কাপের (Durand Cup)সূচি ঘোষণা করা হয়েছে।
ডার্বি দিয়েই ডুরান্ডের বোধন, মোহনবাগানের কোচ নিয়ে রইল বড় আপডেট
ডুরান্ড কাপ(Durand Cup) দিয়েই আসন্ন ফুটবল মরশুম শুরু হচ্ছে। বলা ভালো ডার্বি(Derby) ম্যাচ দিয়েই। আগামী ২৫ জুলাই ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান।
Sponsored

ডুরান্ডেই মরশুমের প্রথম কলকাতা ডার্বি হবে। এছাড়া মোট ৬টা গ্রুপের সবকটি ম্যাচ, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের দিনক্ষণ-ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। আগামী ২৫ জুলাই থেকে শুরু হবে ডুরান্ড কাপের ১৩৫তম সংস্করণ, যার ফাইনাল হবে ২৩ আগস্ট। ২৪ টি দল নিয়ে পাঁচটি শহরে শুরু হতে চলেছে ডুরান্ড কাপ এবারের ডুরান্ডের ম্যাচগুলি হবে কলকাতার যুবভারতী ও কিশোর ভারতী ক্রীড়াঙ্গন, রাঁচির বিরসা-মুন্ডা স্টেডিয়াম, গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম, ইম্ফলের খুমান লুম্পাক স্টেডিয়াম ও শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে।
Sponsored

ডার্বির পর মোহনবাগান খেলবে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে। (৪ আগস্ট, সন্ধ্যা ৭টা, যুবভারতী)তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ সিআইএসএফ প্রোটেক্টরস (১০ আগস্ট, বিকেল ৪টা, কিশোর ভারতী)।জানা গিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের নতুন হেড কোচ হিসেবে চূড়ান্ত হলেন পাঞ্জাব এফসির প্রাক্তন কোচ পানাগিওটিস ডিলমপেরিস।
Sponsored

Sponsored

ইস্টবেঙ্গল বড় ম্যাচের পর খেলবে সিআইএসএফ প্রোটেক্টরসের বিরদ্ধে (৩১ জুলাই, সন্ধ্যা ৭:৩০ টা, কিশোর ভারতী)। লাল হলুদের তৃতীয় ম্যাচ সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে (৭ আগস্ট সন্ধ্যা ৭টা, যুবভারতী)
Sponsored

Sponsored

দীর্ঘ সময় ধরে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে গড়িমসির পর আনোয়ার আলি ইস্যুতে সিএএসে গেছিলো মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। এবার CAS এর তরফে সব পক্ষের যুক্তি শুনে ১৮ ই সেপ্টেম্বর দিন ধার্য হয়েছে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার। দু’মরশুম আগে ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে আসেন আনোয়ার। যা নিয়ে চুক্তিভঙ্গের অভিযোগ আনে সবুজ-মেরুন শিবির। দীর্ঘদিন ফেডারেশনের আপিল কমিটিতে মামলা ঝুলে। যা নিয়ে সবপক্ষই অসন্তুষ্ট।












