বিশ্বের প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসাবে দৃষ্টান্ত স্থাপন করল কেকেআর(Knight Riders )। কলকাতার দল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার তৈরি করল নতুন একটি স্টেডিয়াম।। পোমোনায় নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ডের উদ্বোধন হল। ভেঙ্কি মাইশোর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন। এখানেই অনুষ্ঠিত হবে LA28 অলিম্পিকের ক্রিকেট ইভেন্ট, যা ১২৮ বছর পর অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনের ঐতিহাসিক মঞ্চ হতে চলেছে। দীর্ঘদিন ধরেই মার্কিন মুলুকের ক্রিকেটে নাইটরা যথেষ্ট সক্রিয়। আমেরিকার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে কেকেআরের লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স।
মার্কিন মুলুকে কেকেআরের নিজস্ব স্টেডিয়াম, স্বপ্নপূরণ শাহরুখের
Sponsored

একটি ভিডিও শেয়ার করেছেন শাহরুখ খান(Shah Rukh Khan)। সেখানে দেখা যাচ্ছে, সুনীল নারিন-সহ কেকেআর তারকারা নতুন স্টেডিয়াম ঘুরে দেখছেন। স্টেডিয়ামের পিছনে পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্যও রয়েছে।
Sponsored

Sponsored

ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে শাহরুখ বলেন, “আমরা একসঙ্গে একটা স্বপ্ন দেখেছিলাম সেটা বাস্তব হল। স্বপ্ন দিয়ে যাত্রা শুরু হয়েছিল। বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় খেলা ক্রিকেটকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসা আমাদের সবার জন্যই একটি ঐতিহাসিক মুহূর্ত। ফেয়ারপ্লেক্স এবং নাইট রাইডার্সের এই দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের মাধ্যমে আমরা শুধু একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরি করছি না, এটা শুধু খেলার মাঠ নয় সারাজীবনের স্মৃতির ভূমি হয়ে থাকবে।”
Sponsored

Sponsored

Sponsored













