কলকাতা ৩৫°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
খেলা

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয় দলের টেস্ট ও ODI অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। শোনা যাচ্ছে টিম ইন্ডিয়ার সাম্প্রতিক সাফল্য উদযাপনে নমন অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের সম্মানিত করা হবে প্রাক্তন ক্রিকেটার রজার বিনি ও ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজকে (Mithali Raj)। বোর্ডের সিদ্ধান্তমাফিক, ক্রিকেটে অসামান্য অবদানের জন্য রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) কর্নেল সিকে নাইডু-র নামাঙ্কিত জীবনকৃতি পুরস্কারে (Lifetime Achievement Awards) সম্মানিত করা হবে।সেরা আন্তর্জাতিক মহিলা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)।

Sponsored

Sranchi In Article

রবিবাসরীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাঁচটি আইসিসি (ICC) ট্রফিজয়ী ভারতীয় দলকে সম্মানিত করা হবে। তালিকায় রয়েছে, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) ও ২০২৬ টি-২০ বিশ্বকাপজয়ী পুরুষ দল, ২০২৫ মহিলা বিশ্বকাপজয়ী দল এবং অনূর্ধ্ব-১৯ পুরুষ (২০২৬) ও মহিলা (২০২৫) বিশ্বকাপজয়ী দল। ঘরোয়া ক্রিকেটে উল্লেখযোগ্য পারফরম্যান্সের জন্য শেফালি বর্মা (Shefali Verma,), ইরা যাধবদেরও (Ira Yadav) পুরস্কৃত করা হবে।মুম্বইয়ের আয়ুষ মাত্রের নেতৃত্বেই জিম্বাবোয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে ভারত। ঘরোয়া সীমিত ওভারের ক্রিকেটে সেরা অলরাউন্ডার হিসেবে লালা অমরনাথ পুরস্কার পেতে চলেছেন তিনি। ভারতীয় মহিলা ক্রিকেটের (Indian Women's Cricket) কিংবদন্তি মিতালি রাজকে দেওয়া হবে বিসিসিআই লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (মহিলা)। ঘরোয়া ক্রিকেটের সেরা সংস্থা হিসেবে পুরস্কার পাবে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (MCA)।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

 

আরও পড়ুন

More from খেলা

View All →