চলতি বিশ্বকাপে (World Cup) ইতিমধ্যেই নজরকাড়া পারফরম্যান্স করেছেন একাধিক গোলরক্ষকরা। এবার সেই তালিকায় সংযোজন প্যারাগুয়ের গোলরক্ষক Paraguay Goalkeeper ) অরল্যান্ডো গিল(Orlando Gill)। বিশ্বকাপ শুরু জয় পরাজয় সাফল্য ব্যর্থতার মঞ্চ নয়, একইসঙ্গে জীবনের গল্পও বলে। প্যারাগুয়ের গোলরক্ষকের জীবন অনুপ্রেরণার অধ্যায়।
সন্তানের জন্য বেচতে হয় জার্সি, আর্থিক সংগ্রামকে হারিয়ে প্যারাগুয়ের স্বপ্নের নায়ক অরল্যান্ডো
অরল্যান্ডো গিল(Orlando Gill)। বিশ্বকাপ শুরু জয় পরাজয় সাফল্য ব্যর্থতার মঞ্চ নয়, একইসঙ্গে জীবনের গল্পও বলে। প্যারাগুয়ের গোলরক্ষকের জীবন অনুপ্রেরণার অধ্যায়।
Sponsored

জার্মানির বিরুদ্ধে ম্যাচ জুড়ে তাঁর বার বার দলের পতন রোধ করেছে। এরপর ট্রাইব্রেকারে জয়ের নায়ক অরল্যান্ডো গিল এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। সে দেশের জাতীয় নায়ক এখন অরল্যান্ডো, কিন্তু তাঁর জীবনের যাত্রা পথটা সহজ ছিল না। বরং ছিল অনেক কঠিন-বন্ধুর।
Sponsored

২৬ বছর বয়সী প্যাারাগুয়ের গোলরক্ষকের জীবন কয়েক বছর আগেও ছিল চরম আর্থিক সংকটে ভরা। ২০২২ সালে, তাঁর ছেলে লাউতারো অপরিণত অবস্থায় জন্মায় এবং স্ত্রী মেলিসা অ্যাভালোস-এর জরুরি অস্ত্রোপচার করতে হয়। সন্তানের জন্মের সময় চিকিৎসার খরচ জোগাতে নিজের সবকিছু বিক্রি করে দিতে হয়েছিল অরল্যান্ডো গিলকে। নিজের ফুটবল বুট, ট্রেনিংয়ের সরঞ্জাম, এমনকী প্যারাগুয়ে অনূর্ধ্ব-২০ দলের জার্সিটাও বিক্রি করেছিলেন তিনি। সুস্থ করে তোলেন ছেলেকে।
Sponsored

জীবনের কঠিন সময়েও ফুটবলকে ছাড়েননি গিল, প্যারাগুয়ের গোলরক্ষক বর্তমানে আর্জেন্তিনার ক্লাব সান লরেঞ্জো দে আলমাগ্রো-র হয়ে ক্লাব ফুটবল খেলেন। ২০২৫ সালে সেপ্টেম্বরে পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয়। অল্প সময়ের মধ্যেই তিনি প্যারাগুয়ের এক নম্বর গোলরক্ষক হয়ে ওঠেন। এবার বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করে দলকে প্রি কোয়ার্টার ফাইনালে তুললেন।
Sponsored

Sponsored

Sponsored













