আগামী রবিবার বাইসাইকেল ডে উপলক্ষ্যে একটি সাইকেল যাত্রার ইভেন্টের আয়োজন করেছে সাই। যুবভারতী থেকে সেন্ট্রাল পার্ক হয়ে আবার এখানে শেষ হবে। ১০ কিমি হবে। ২৩ জেলায় এই অনুষ্ঠান হবে। সব মহকুমাতে হবে। রবিবার সকাল ৫.৩০ মিনিটে এই ইভেন্টের সূচনা হবে। ক্রীড়া মন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) ছাড়াও থাকবেন রাজ্যের মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
Sponsored

এই উপলক্ষে শুক্রবার সাংবাদিক সম্মেলনে রাজ্যের ক্রীড়া মন্ত্রী নিশীথ প্রামাণিক(Nisith Pramanik) বলেন, এই প্রথমবার সাই ও রাজ্য সরকার কোনও কর্মসূচি নিচ্ছে। বিগত সরকার সাইয়ের সঙ্গে কোনো সহযোগীতা করেনি কোনো অনুষ্টান করেননি। এবার রাজ্য সরকারের বদল হয়েছে তাই দৃষ্টিভঙ্গি বদল হয়েছে।এবার আমরা যৌথ ভাবে কাজ করব। গত ৩ জুন পালিত হয়েছে বিশ্ব বাইসাইকেল দিবস গিয়েছে। আগামী ৭ তারিখ ছুটির দিন এই দিনটি পালিত হবে। ছুটির দিনে সবাই অংশ নেবে।আশা করি ১ লক্ষ মানুষ অংশ নেবে। এর আগে বাংলায় ক্রীড়া ক্ষেত্রে কোনও কর্মসূচি হত না। ফিট ইন্ডিয়া হত না। এবার সাইয়ের সঙ্গে যৌথভাবে সব কর্মসূচি পালিত হবে।
Sponsored

কলকাতা শহরে সাইকেল লেন নিয়ে নিশীথ বলেন, আমরা চাই সাইকেল একটা দৈনন্দিন রুটিনে অংশ হোক আমাদের ফিট থাকার জন্য। জন জাগরণ তৈরি আগামী দিনে রাস্তায় সাইকেল ট্রাক তৈরি করা হবে। একইসঙ্গে তিনি বলেন, আমরা ক্রীড়াক্ষেত্রে একাধিক উদ্যোগ নেব সেটা আগামী দিনে বিস্তারিতভাবে জানাব।
Sponsored

এদিকে, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুবভারতীতে বৃক্ষ রোপন করেন ক্রীড়া মন্ত্রী নিশীথ প্রামাণিক।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-












