জয় দিয়ে আইএসএল(ISL) অভিযান শুরু করল মোহনবাগান(Mohunbagan)। কেরল ব্লাস্টার্সকে হারাল ২-০ গোলে । তিন পয়েন্ট পেলেও মোহনবাগানের(Mohunbagan) খেলা পুরোপুরি মন ভরাতে পারল না প্রথম ম্যাচে।
ISL: প্রথম ম্যাচেই স্বস্তির জয়, উন্নতির বার্তা দিলেন লোবেরা
Sponsored

নতুন কোচ সার্জিও লোবেরার অধীনে প্রথম ম্যাচ খেলল মোহনবাগান , মাস দুয়েক সময় পেয়েছেন দলকে গুছিয়ে নেওয়ার জন্য।তবে প্রথম ম্যাচের নিরিখে চ্যাম্পিয়ন দলের মত ঝাঁঝ দেখা গেল না সবুজ মেরুন জার্সি ধারীদের। প্রথম থেকে আক্রমণ করতে থাকে দিমিত্রি , রবসন ,ম্যাকলারেনরা কিন্তু বক্স এসে সেই আক্রমন দানা বাঁধল না। মোহনবাগানের আক্রমনের কান্ডারি ছিলেন রবসন।
Sponsored

১৩ মিনিটে দিমিত্রি সহজ সুযোগ নষ্ট করলেন , ১৪ মিনিটে রবসনের শট একটুর জন্য লক্ষ্যভষ্ট্র হল , প্রতি আক্রমণ থেকে মাঝে মধ্যেই বাগান বক্সে হানা দিল কেরল। ৩০ মিনিটে লিস্টনের ফ্রি কিক দুরন্ত সেভ করলেন কেরল গোলরক্ষক সচিন সেভ করলেন।
Sponsored

৩৬ মিনিটে দুরন্ত তাল মিল থেকে গোল পেল মোহনবাগান। অভিষেক থেকে দিমির পাস থেকে গোল করলেন ম্যাকলারেন। প্রথম ৪৫মিনিট শেষে ১ গোলে এগিয়ে থেকে সাজঘরে ফেরে মোহনবাগান।
Sponsored

দ্বিতীয়ার্ধে ২৯ হাজারের যুবভারতী আশা করেছিল গোল সংখ্যা বাড়বে। কিন্তু লোবেরার দল শুধুই দৌড়াল, ফাইনাল পাস ঠিকই মত হল না। হাতের সব তাসকেই এই ম্যাচে ব্যবহার করলেন মোহনবাগান হেড কোচ। সাহাল, কামিংস ,মনবীররা নামলেও গোল বাড়ছিল না । উল্টে বার বার বাগান রক্ষণকে পরীক্ষাতে ফেলল কেরল। যদিও বিশাল কাইথের হাতে রক্ষা পেল বাগান দুর্গ ।
Sponsored

অবশেষে সংযুক্তি সময়ে দ্বিতীয় গোল পেল মোহনবাগান। সাহালের ফ্রি কিক থেকে গোল করলেন অলড্রেড। ২-০ গোলে জয় দিয়েও লিগ অভিযান শুরু করল মোহনবাগান।
Sponsored

তবে দলের খেলায় আরও উন্নতির প্রয়োজন তা জানিয়ে দিলেন মোহনবাগান কোচ লোবেরা। ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সবে প্রথম খেলা আমাদের আরও উন্নতি করতে হবে। প্রথম খেলা থেকে আমরা শিক্ষা নিলাম।
আরও পড়ুন - স্বাস্থ্য-পরিষেবায় বিপ্লব! স্বাস্থ্যসাথীর সুরক্ষা বলয়ে এখন রাজ্যের ৭৪%-এর বেশি মানুষ
_
_
_
_












