বিশ্বকাপে(FIFA World Cup 2026) প্রি কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিরুদ্ধে খেলতে নামার আগে ধাক্কা ব্রাজিল(Brazil) শিবিরে। চোটের তালিকা ক্রমশ লম্বা হচ্ছে । রাফিনহার আগেই চোটের তালিকায় নাম লিখিয়েছিলেন এবার সেই তালিকায় যুক্ত হলেন আরও এক তারকা ফুটবলার।
FIFA World Cup: ব্রাজিল শিবিরে স্বস্তি-অস্বস্তি, তারকা ফুটবলারের চোটে সুযোগ পাবেন নেইমার?
চোটের জন্য বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন মিডফিল্ডার লুকাস পাকুয়েতা(Lucas Paqueta)।
Sponsored

চোটের জন্য বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন মিডফিল্ডার লুকাস পাকুয়েতা(Lucas Paqueta)। জাপানের বিরুদ্ধে নক আউটের প্রথম ম্যাচে হাফটাইমের ঠিক আগে বাঁ-পায়ের পেশিতে চোট পান ব্রাজিলিয়ান তারকা। প্রথমার্ধ শেষ হওয়ার আগে তাঁকে দেখা যায় সতীর্থদের সাহায্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে। দ্বিতীয়ার্ধে খেলতে পারেননি পাকুয়েতা(Lucas Paqueta)।
Sponsored

ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তাঁর বাঁ পায়ের ঊরুর পিছন দিকের পেশিতে চোট রয়েছে। আপাতত দলের মেডিক্যাল টিম তাঁর দিকে নজর রাখছে। যদিও সরকারিভাবে এখনই বলা হচ্ছে না পাকুয়েতা বিশ্বকাপে খেলতে পারবেন না। তবে এখনও পর্যন্ত যা খবর, পাকুয়েতা এবারের টুর্নামেন্টে নামার সম্ভাবনা কম। ব্রাজিল ফাইনালে উঠলেও খেলতে পারবেন না।
Sponsored

এসবের মধ্যেএকটি স্বস্তির খবরও আছে। খুব সম্ভবত নরওয়ের বিরুদ্ধে শুরু থেকে খেলতে পারেন নেইমার জুনিয়র।প্রথম একাদশে তাঁকে খেলাতে পারেন কোচ আনসেলোত্তি। যদিও,নেইমার এখন সুস্থ নয়, তাই তিনি কতটা ম্যাচে টাইম দিতে পারবেন, তাই নিয়ে প্রশ্ন উঠছে।
Sponsored

Sponsored

Sponsored













