মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি আর্জেন্টিনার (Argentina) জার্সিতে বিশ্বকাপের প্রথম ম্যাচে গোলের হ্যাট্রিক পারফরম্যান্সের পর তাঁর আবেগঘন প্রতিক্রিয়া নিয়ে নানা আলোচনা শুরু হয়েছিল। এরপরই ছড়িয়ে পড়ে তাঁর বাবা জোর্গে মেসির মৃত্যুর ভুয়ো খবর। এসবের মাঝেই পরিবারের একটি গুরুত্বপূর্ণ বার্তা। জানা গিয়েছে, মেসির বাবা অসুস্থ হয়ে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। যদিও তাঁর শারীরিক সমস্যার বিস্তারিত প্রকাশ করা হয়নি, পরিবারের তরফে জানানো হয়েছে যে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে "এইরকম সময়ে আমরা দায়িত্ববোধ, বিচক্ষণতা ও মানবিকতা কামনা করি৷"
কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার
Sponsored

উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ের পর, ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড স্বীকার করেছেন তিনি পারিবারিক কারণে একটু সমস্যায় আছেন। এরপরই তাঁর বাবার শারীরিক অবস্থা নিয়ে একাধিক জল্পনা বাড়তে থাকে। এই পরিস্থিতিতে একটি বিবৃতি প্রকাশ করে মেসির পরিবার জানিয়েছে, " বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। ধাপে ধাপে তিনি সুস্থ হয়ে উঠছেন এবং বর্তমানে আগের তুলনায় ভালো রয়েছেন।সরকারি বা পারিবারিক সূত্র থেকে নিশ্চিত তথ্য প্রকাশের আগেই বিভিন্ন ধরনের খবর ছড়ানো হচ্ছে, যা অত্যন্ত অসংবেদনশীল। আমরা চাই এই বিষয়টি নিয়ে অযথা জল্পনা না হোক।" একইসঙ্গে তাঁরা সকলকে পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করেছেন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-












