শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে বিয়ে (Kuldeep Yadav and Vanshika Chadha wedding) করছেন টিম ইন্ডিয়া নির্ভরযোগ্য স্পিনার। বিশ্বকাপজয়ী ক্রিকেটারের বিয়ের অনুষ্ঠানে ইতিমধ্যেই মুসৌরিতে পৌঁছেছেন বন্ধু যূজবেন্দ্র চাহাল। শুক্রবার গায়ে হলুদ ও মেহেন্দি অনুষ্ঠানে সতীর্থের সঙ্গে নাচে গানে নজর কাড়লেন তিনি। 'পান কি দুকান' নামক এক বলিউড গানে কোমড় দোলাতে দেখা যায় চাহালকে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরালও হয়েছে। এরপর হবু বর বাবাজির গালে হলুদ মাখাতেও দেখা গেছে তাঁকে।যাদবের বিয়েতে যোগ দিতে মুসৌরি উড়ে গিয়েছেন আরেক বিশ্বচ্যাম্পিয়ন রিঙ্কু সিংও (Rinku Singh)। আজ বিকেলের মধ্যে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিও (Virat Kohli) উপস্থিত হবেন বলে শোনা যাচ্ছে।
কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা
Sponsored

কুলদীপের বিয়েতে নিমন্ত্রিতদের তালিকায় প্রায় ২০০ জনের নাম রয়েছে। জসপ্রীত বুমরা, তিলক বর্মা, সূর্যকুমার যাদবরাও সতীর্থের বিয়ের অনুষ্ঠানে থাকবেন বলে খবর মিলেছে। যদিও গৌতম গম্ভীর (Gautam Gambhir) আসবেন কিনা তা নিশ্চিত নয়। চাহালের সঙ্গে যাদবের বন্ধুত্ব দীর্ঘদিনের। কুল - চা জুটি একসময় কব্জির মোচড়ে নামিদামি বিপক্ষকে ঘায়েল করেছেন। দীর্ঘদিন নীল জার্সিতে একসঙ্গে খেলতে দেখা গেছে কুলদীপ আর চাহালকে।বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েই যূজবেন্দ্রকে বলতে শোনা যায়, 'আমি দারুণ উত্তেজিত আমার ভাইয়ের বিয়ে নিয়ে। অনুষ্ঠানে প্রচুর নাচ করতে চাই। খুব আনন্দ করতে চাই। ওঁরা খুব সুখী হোক।'
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-












