প্রায় ১০ বছর পর শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ভারতীয়(India)। আগামী অগাস্ট মাসে দ্বীপরাষ্ট্রে দু ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে টিম ইন্ডিয়া(Team India)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসাবে এই টেস্ট সিরিজ হবে।
শ্রীলঙ্কা সফরে টিম ইন্ডিয়া, বৈভবের পক্ষে সওয়াল শাস্ত্রীর
আগামী অগাস্ট মাসে দ্বীপরাষ্ট্রে দু ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে টিম ইন্ডিয়া(Team India)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসাবে এই টেস্ট সিরিজ হবে।
Sponsored

প্রথম টেস্ট হবে ১৫-১৯ আগস্ট গলে আন্তর্জাতিক স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ২৩-২৭ আগস্ট, কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় উন্নতির জন্য এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের জন্য। এই মুহূর্তে WTC-র পয়েন্ট তালিকায় টিম ইন্ডিয়া আছে পঞ্চম স্থানে। ন’টি টেস্ট খেলে ভারতের পয়েন্ট শতাংশ ৪৮.১৫। এর আগে ২০১৫ সালে ভারত ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-১ ফলে টেস্ট জিতে ছিল।
Sponsored

এদিকে, বৈভব সূর্যবংশীকে না খেলানো নিয়ে বিতর্ক চরমে। সুনীল গাভাসকরের পর এবার কিশোর ক্রিকেটারের হয়ে সওয়াল করলেন রবি শাস্ত্রী। তাঁর কথায়, ওর তো আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলা উচিত ছিল। ম্যাচের পিচ ছিল খুবই স্লো। মাঠটা এত ছোট ছিল যে, প্রতিপক্ষ দলের বিরুদ্ধে ভালো খেলতে পারত। আমার মতে, ওকে ওই ম্যাচে খেলানো উচিত ছিল। এখন ইংল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পাবে কি না, জানি না। তবে যত তাড়াতাড়ি সম্ভব ওকে সুযোগ দিতে হবে। আইপিএলে ও সব ধরনের বোলারকে দাপটের সঙ্গে খেলেছে। এমন কোনও ফাস্ট বোলার নেই, যাকে ও মারেনি। অথচ তোমরা ওকে শুধু বেঞ্চে বসিয়ে রেখেছ!”
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













