মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চতর বেঞ্চের দ্বারস্থ হন মেসি ট্যুরের অন্যতম আয়োজক শতদ্রু দত্ত। কিন্তু আপাতত রক্ষাকবচ বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
Sponsored

Sponsored

রাজ্যে পালা বদলের পরই সক্রিয় হয়েছেন শতদ্রু। তাঁর নিশানায় রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। তাঁকে গ্রেফতারের দাবিতে থানায় এফআইআর দায়ের করেছেন। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে।
Sponsored

শুনানিতে শতদ্রুর আইনজীবী সওয়াল করেন, ঘটনার পরে শুধুমাত্র এফআইআর দায়ের হয়েছে বলে এজলাসে জানান শতদ্রুর আইনজীবী।একক বেঞ্চ রক্ষাকবচ দিয়েছে। কিন্তু অরূপের(Aroop Biswas) বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তদন্ত প্রক্রিয়ায় পুলিশ কোনও পদক্ষেপ করছে না বলেও সওয়াল করেন তিনি।
Sponsored

অন্য দিকে অরূপের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী কিশোর দত্ত। শতদ্রুর মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলেন তিনি। অরূপের আইনজীবীর বক্তব্য ছিল, আদালত কোনও নির্দেশ দিলে তদন্ত নিয়ে বলার অধিকার থাকে না অভিযোগকারীর। ফলে তাঁর মামলা খারিজ করা উচিত।
Sponsored

দু’পক্ষের বক্তব্য শোনার পরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানতে চান, অরূপ তদন্তে সহযোগিতা করছেন কি না বা তদন্তকারী আধিকারিকের কাছে হাজিরা দিচ্ছেন কি না,। উত্তরে রাজ্যের আইনজীবী জানান, অরূপ তদন্তে সহযোগিতা করছেন। থানায় নিয়মিত হাজিরাও দিচ্ছেন।
Sponsored

মামলার শুনানি আগামী ২ জুলাই শুনবে কলকাতা হাইকোর্ট। বিচারক জানিয়েছেন, মামলায় যুক্ত সব পক্ষ তাদের বক্তব্যের পক্ষে সুপ্রিম কোর্টের যে সমস্ত রায়কে রেফারেন্স হিসেবে ব্যবহার করছে, তা আগামী শুনানিতে কোর্টকে জানাতে হবে।
ফেসবুকে শতদ্রু বোমা ফাটাচ্ছেন, কিন্তু অরূপ জানিয়েছেন, মেসি কাণ্ড নিয়ে যা বলার কোর্টেই বলবেন। ইতিমধ্যেই তাঁকে বহিষ্কার করেছে তৃণমূল দল।
-
-
-
-
-












