- • গোলরক্ষক— অ্যালিসন, এডেরসন, ওয়েভারটন।
- • মিডফিল্ডার— ব্রুনো গিমারেস, ক্যাসেমিরো, দানিলো স্যান্টোস,, ফ্যাবিনহো ও লুকাস পাকুয়েতা।
- • ডিফেন্ডার— অ্যালেক্স সান্দ্রো, দানিলো, লিয়ো পেরেরা, ব্রেমের, ইবানেজ, ওয়েসলি, মারকুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস,ডগলাস স্যান্টোস।
- • স্ট্রাইকার— এনড্রিক, নেইমার,গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ইগর থিয়াগো, ম্যাথিয়াস কুনহা, রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র, লুইস হেনরিকে ও রায়ান।
নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের
আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football Team)। নেইমার (Neymar) খেলবেন কিনা তা নিয়ে সব থেকে বেশি আগ্রহ ছিল, দল ঘোষণার পর দেখা গেল বিশ্ববিখ্যাত ফুটবলারকে টিমে রাখা হয়েছে। কার্লো আনচেলোত্তির (Carlo Ancelotti) দল যে বেশি গোল করার লক্ষ্যমাত্রা নিয়েই টিম সাজিয়েছে তা বেশ স্পষ্ট। ২৬ জন ফুটবলারের মধ্যে রয়েছেন তিনজন গোলরক্ষক, পাঁচজন মিডফিল্ডার, ৯ জন ডিফেন্ডার এবং ৯ জন স্ট্রাইকার। নেইমারের চোট আঘাত নিয়ে বারবার সমস্যা তৈরি হলেও কোচ জানিয়েছেন বিশ্বকাপের আগে তারকা ফুটবলার সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। অর্থাৎ আনচেলোত্তি যে প্রথম একাদশে নেইমারকে নিয়েই টিম গড়ার কথা ভাবছেন সেটা একাধারে স্পষ্ট।
এক নজরে বিশ্বকাপে ব্রাজিল দল:-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored













