শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে (Chandranath Rath) এবার এক নাটকীয় মোড়। খোদ সিবিআই মূল অভিযুক্ত রাজ সিং-কে (Raj Singh) অব্যাহতি দেওয়ার আবেদন জানাল। আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী এদিন জানালেন, তদন্তে বিভ্রান্তি ফলে নাকি গ্রেফতার করা হয়েছিল রাজকে। সোমবার সকালে উত্তরপ্রদেশের মুজফফরনগরের ছপার টোল প্লাজা থেকে এই রাজ সিং-কে গ্রেফতার করা হয়। হরিদ্বার থেকে তিনি নাকি দিল্লি পালানোর চেষ্টা করছিলেন এমনটাই জানানো হয়েছিল তদন্তকারীদের তরফে। গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে ধরেও ফেলে সিবিআই ও মোজাফফরনগর পুলিশ। মঙ্গলবার বারাসত আদালতে ধৃতকে পেশ করা হলে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক।
চন্দ্রনাথ খুনে 'অভিযুক্ত'র মুক্তি চেয়ে আবেদন খোদ সিবিআইয়ের!
Sponsored

রাজের পরিবারে দাবি, মধ্যমগ্রামে চন্দ্রনাথ খুনের সময় উত্তরপ্রদেশের একটি বিয়ের অনুষ্ঠান ছিলেন রাজ। শপিংমলে কেনাকাটা করছিলেন। সিবিআই জানায় গোটা বিষয়টি খতিয়ে দেখেছে উত্তরপ্রদেশ পুলিশের STF। এদিকে আপ্ত সহায়ক খুনের ঘটনায় গ্রেফতার আরও ১। সিবিআইয়ের দিল্লি টিমে জালে পুনিত রাই নামে এক শুটার। বারাণসী থেকে তাঁকেও গ্রেফতার করা হয়েছে।
Sponsored

উল্লেখ্য, রাজ সিংয়ের মুক্তি নিয়ে সিবিআই-এর এই আবেদনে তদন্তের মোড় ঘুরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে যেখানে রাজ্য পুলিশ রাজকে অন্যতম প্রধান অভিযুক্ত হিসেবে দেখিয়েছিল, সেখানে কেন্দ্রীয় সংস্থার এই অবস্থান প্রশাসনিক ও রাজনৈতিক মহলে নতুন করে ধন্দ তৈরি করেছে। সাধারণত তদন্তকারী সংস্থা অভিযুক্তদের হেফাজতে রাখতে চায়, কিন্তু এই ক্ষেত্রে সিবিআই রাজ সিংয়ের মুক্তির আবেদন করেছে। সিবিআই-এর যুক্তি রাজ সিংকে নাকি এই খুনের ঘটনায় ভুলবশত গ্রেফতার করা হয়েছিল এবং তদন্তে তাঁর বিরুদ্ধে কোনও জোরালো প্রমান উঠে আসেনি। তবে তাঁকে কীসের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল বা তাঁর নাম এই ঘটনায় জড়ালোই বা কীভাবে, এমনটাই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-











