ইরান বনাম ইজরায়েল - আমেরিকা সংঘর্ষের (Iran- Israel- US war) মাঝে মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিনের নতুন নতুন ঘোষণা বিনিয়োগ ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। এবার সেই প্রভাব পড়লো হলুদ ধাতুর দামে। একটানা ৯ দিন ধরে পতনের পর বুধবার হঠাৎ করে উর্ধ্বমুখী সোনার দাম (Gold Price Increased)। প্রতি আউন্স সোনা ৪ হাজার ৫৫০ ডলারের উপরে উঠে যাওয়ায় একধাক্কায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে মহার্ঘ ধাতুর মূল্য!
একটানা ন'দিন পতনের পর আজ আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী সোনার দাম!
Sponsored

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে শেয়ারবাজারে ক্রমাগত উত্থান পতন চলছে। দাম বেড়েছে পেট্রোলের। বিনিয়োগের ক্ষেত্রে একটু সাবধানী হওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) বদলে যাওয়া অবস্থান ও হঠাৎ হঠাৎ নেওয়া নতুন নতুন সিদ্ধান্ত বিশ্ববাজারে দোলাচল তৈরি করেছে। কিন্তু সোনার দাম হঠাৎ করে বেড়ে গেল কেন? বিশেষজ্ঞরা মনে করছেন মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে আসা আমেরিকা-ইরান শান্তি-আলোচনার সম্ভাব্য ইঙ্গিত বাজারে নতুন আশা জাগিয়েছে, সেই কারণেই এই তীব্র উত্থান। আজ ২৪ ক্যারেটের এক গ্রাম খুচরো পাকা সোনার দাম ১৪ হাজার ১৫০ টাকা। ২২ ক্যারেটের দশ গ্রাম হলমার্ক সোনার দাম গত দিনের থেকে ৪ হাজার ৯৫০ টাকা বেড়ে ১ লক্ষ ৩৪ হাজার ৫০০ টাকা হয়েছে। এদিন প্রায় সাড়ে ১৪ হাজার টাকার বেশি দাম বেড়েছে রুপোর (Silver Rate)। এক কেজি ওজনের রুপোর বাটের দাম হয়েছে দু লক্ষ ছাব্বিশ হাজার তিনশো টাকা।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-











