গ্যাস শেষ হয়ে গেছে? চিন্তা নেই, মাত্র দুদিনের মধ্যেই মিলবে নতুন সিলিন্ডার। তার জন্য শুধুমাত্র লিংকে ক্লিক করতে হবে। গ্যাস সংকটে (LPG Crisis) সাইবার জালিয়াতির নতুন কৌশল। কোনভাবেই ফাঁদে (Cyber fraud) পা দেবেন না, সতর্ক করছে লালবাজার (Lalbazar)।
এলপিজি সংকটে সক্রিয় সাইবার জালিয়াতি, সতর্ক করল লালবাজার
Sponsored

ইরান- আমেরিকা যুদ্ধ থামতেই চাইছে না।মধ্যস্থতায় আসতে নারাজ ইজরায়েল। হরমুজ দিয়ে জাহাজ না আসায় জ্বালানির যন্ত্রণা বাড়ছে ভারতে। ব্যর্থ কেন্দ্রের কূটনৈতিক নীতি। এসবের মাঝেই এবার সক্রিয় সাইবার জালিয়াতরা। কলকাতা ও তার আশপাশের বাসিন্দাদের কাছে সমস্যা সমাধানের কথা বলে তাঁদের ফোন আসতে শুরু করেছে। লালবাজারের সাইবার অপরাধ শাখার (cyber crime department lalbazar) পক্ষ থেকে প্রত্যেক ডিভিশনের সাইবার শাখাকে সতর্ক করা হয়েছে। কখনও ফোন করে বলা হচ্ছে তেল কোম্পানির লোক বলে পরিচয় দেওয়া হচ্ছে তো কখনও আবার বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের মন্ত্রক থেকে মানুষের সুবিধার্থে এই ফোন। চারিদিকে যখন গ্যাসের জন্য হাহাকার তখন মানুষের অসহায় অবস্থাকে কাজে লাগিয়ে সাইবার জালিয়াতরা এভাবেই টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এখনও পর্যন্ত জালিয়াতির অফিসিয়াল কোন অভিযোগ কলকাতা পুলিশের (Kolkata Police) কাছে না এলেও সকলকে সতর্ক থাকতে অনুরোধ করেছে প্রশাসন। কাউকে আবার বলা হচ্ছে ২৫ দিনের মধ্যে গ্যাস বুক করে গ্রাহক অপরাধ করেছেন, এরপর whatsapp-এ লিংক পাঠানো হচ্ছে। ক্লিক করতেই সব শেষ। মোবাইলের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে চলে যাচ্ছে সাইবার জালিয়াতদের হাতে। পুলিশের পরামর্শ, এই ধরনের ফোন পেলে অযথা আতঙ্কিত হবেন না বা কোন অচেনা লিঙ্কে ক্লিক করবেন না।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-











