কলকাতা ৩০°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
গুরুত্বপূর্ণ

বাংলায় ইনিংস শেষ, পদত্যাগের কারণ প্রকাশ্যে আসার আগেই কেরালার পথে আনন্দ বোস 

বাংলায় ইনিংস শেষ, পদত্যাগের কারণ প্রকাশ্যে আসার আগেই কেরালার পথে আনন্দ বোস 

দোরগোড়ায় বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election), ঠিক তার আগে আচমকা রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন সিভি আনন্দ বোস (CV Anand Bose) । কেন? তা এখনও স্পষ্ট নয়। মোদি- শাহদের চাপের কারণেই এই সিদ্ধান্ত কিনা, সেই জল্পনার মাঝেই এবার কেরালায় যাওয়ার কথা জানিয়ে এক্স হ্যান্ডেলে টুইট করলেন বিদায়ী রাজ্যপাল। তিনি লেখেন, ''বাংলায় আমার ইনিংস শেষ হতে চলেছে। বাংলার মানুষদের কাছে স্নেহ ও শুভেচ্ছার জন্য ঋণী। কেরলম আমার রাজ্য। আমি কেরলমে বিকশিত ভারতের লক্ষ্যে কাজ করব। এই মহান লক্ষ্যে আমি জাতীয় নেতৃত্বের নির্দেশনায় কাজ করব। নিজের রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করব।' আনন্দ বোসের এই বার্তা প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Sponsored

Sranchi In Article

পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদের মেয়াদ শেষ হওয়ার প্রায় ২০ মাস আগেই সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগ চমকে দিয়েছে সকলকে। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে থাকা কারণ নিয়ে ধোঁয়াশা কাটেনি। ভোটমুখী বাংলায় প্রাক্তন কেন্দ্রীয় অফিসারকে বাংলার রাজ্যপাল হিসাবে নিয়ে আসা একাধিক জল্পনা উসকে দিয়েছে। এসবের মাঝে হঠাৎ করে প্রকাশ্যে এসেছে বোসের পদত্যাগ পত্র। তিনি X হ্যান্ডেলে নতুন রাজ্যপালকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন।তিনি আরও লেখেন, 'যাঁরা আমাকে বড় করেছেন সেই কেরলমের বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতার নির্দশন হিসাবে গ্রহণ করেছি। আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি জনগণের জন্য, জনগণের জন্য, জনগণের পাশাপাশি কাজ করব।' বিদায় রাজ্যপালের এহেন পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে চলছে নানা কাটাছেঁড়া। পদত্যাগের পর এবার কি তাহলে কেরালায় ফিরে যাওয়ার জন্য নতুন করে চাপ সৃষ্টি করা হয়েছে আনন্দ বোসের উপরে? রাজনৈতিক মহলে যখন এই প্রশ্ন ঘোরাফেরা করছে ঠিক তখনই ধর্মতলার ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শনিবার বলেন, "দেখলেন তো এখানকার মাননীয় প্রাক্তন রাজ্যপালকে কীভাবে সরানো হল। কেন সরানো হয়েছে জানি। ভয় দেখিয়ে। রাজভবনটা বিজেপির পার্টি অফিস হবে। ওখান থেকে টাকা বিলি হবে।" তাহলে কি ভারতীয় জনতা পার্টির নীতি মানতে পারেননি বলেই সরিয়ে দেওয়া হল বোসকে। মমতার কথায় সেরকমই ইঙ্গিত।কেন্দ্রকে নিশানা করে তৃণমূল সুপ্রিমোর দাবি, "কারণটা আমি জানি। আমি বলব না। কিন্তু তাঁকে থ্রেট করা হয়েছে। এটুকু বলব। অনেকে চায় না রাজভবনটা বিজেপির পার্টি অফিস হোক। ওখান থেকে টাকা বিতরণ হোক। এরা নৈতিকতা মানে? এরা মহম্মদ বিন তুঘলকের জ্যাঠার জ্যাঠামশাই।" বিধানসভা নির্বাচনের আগে নির্লজ্জভাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করে যেভাবে বাংলায় রাজ্যপাল বদল করা হয়েছে তার বিরোধিতায় সরব রাজ্যের শাসক দল।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

 

আরও পড়ুন

রাজ্য

১২৫তম জন্মবার্ষিকীতে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন শাহের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
দেশ

ভবিষ্যতের ভারত গড়তে শিক্ষার রূপরেখা, পূর্বাঞ্চলীয় সম্মেলনে নতুন দিশা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
দেশ

আজ কোথায় কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন এক নজরে

৬/৭/২০২৬1 মিনিট পড়া
গুরুত্বপূর্ণ

অন্নপূর্ণার টাকা পেলেন শাশুড়ি, নাম নেই গৃহবধূর! হুলুস্থুল বাঁধল সংসারে

৫/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

উন্নয়নের কর্মযজ্ঞে দরাজ মুখ্যমন্ত্রী, চা শ্রমিকদের জন্য যুগান্তকারী পরিবর্তন!

৫/৭/২০২৬1 মিনিট পড়া

More from গুরুত্বপূর্ণ

View All →