কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
জীবনধারা

কৃতীদের সম্মান, নতুনদের অনুপ্রেরণা- রাইস এডুকেশনের সমাবর্তন উৎসব

কৃতীদের সম্মান, নতুনদের অনুপ্রেরণা- রাইস এডুকেশনের সমাবর্তন উৎসব

হাজারো স্বপ্নপূরণের সাক্ষী রাইস এডুকেশনের ১৬তম সমাবর্তন উৎসব (Rice Education's 16th Convocation Ceremony)। রবিবার বিশ্ব বাংলা প্রদর্শনী কেন্দ্রে (Biswa Bangla Exhibition Centre) আয়োজিত এই অনুষ্ঠানে চার হাজারেরও বেশি সফল প্রাক্তনী, বর্তমান পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা ও তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে কৃতী সরকারি চাকরিপ্রার্থীদের সংবর্ধনা জানানো হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar, Minister of State for Development of North Eastern Region)। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন আইএএস অফিসার দেবাশিস সেন (Former IAS officer Debashis Sen)। অনুষ্ঠানের শুরুতেই রাইস এডুকেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক (ড.) সমিত রায় (Professor Samit Ray, Founding Chairman of RICE Education) প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলার কথা তুলে ধরে বলেন, আগামী দিনেও দক্ষ, দায়িত্বশীল ও নৈতিক মূল্যবোধসম্পন্ন সরকারি কর্মী গড়ে তোলাই রাইস এডুকেশনের মূল লক্ষ্য। আগামী প্রজন্মের সরকারি চাকরিপ্রার্থীদের অনুপ্রাণিত করাই ছিল এই সমাবর্তনের অন্যতম উদ্দেশ্য।

Sponsored

Sranchi In Article

১৯৮৫ সালে বেলঘরিয়া থেকে যাত্রা শুরু করা রাইস এডুকেশন গত চার দশকেরও বেশি সময় ধরে ডব্লিউবিসিএস (WBCS), এসএসসি (SSC), ব্যাংকিং, রেল, ইনস্যুরেন্স, পিএসসি মিসলেনিয়াস, স্কুল সার্ভিস কমিশন সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে অন্যতম পরিচিত প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। এদিনের অনুষ্ঠান শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে।  অনুষ্ঠানের শুরুতেই রাইস এডুকেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক (ড.) সমিত রায় প্রতিষ্ঠানের দীর্ঘ ৪০ বছরেরও বেশি পথচলার কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি বলেন, আগামী দিনেও দক্ষ, দায়িত্বশীল ও নৈতিক মূল্যবোধসম্পন্ন সরকারি কর্মী তৈরি করাই রাইস এডুকেশনের মূল লক্ষ্য।

Sponsored

Merlin In Article

মূল অনুষ্ঠান শুরুর আগে উপস্থিত অতিথি, শিক্ষক এবং পড়ুয়ারা একসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রেডিও অনুষ্ঠান 'মন কি বাত'-এর সরাসরি সম্প্রচার শোনেন। বক্তব্য রাখতে গিয়ে ড. মজুমদার দেশ গঠনে সরকারি পরিষেবার গুরুত্ব তুলে ধরে সততা, নিষ্ঠা ও সাংবিধানিক মূল্যবোধ বজায় রাখার  কথা বলেন। অন্যদিকে দেবাশিস সেন শৃঙ্খলা, অধ্যবসায় ও নৈতিক নেতৃত্বের গুরুত্বের উপর জোর দেন।

Sponsored

Camelia In Article

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শপথ গ্রহণ পর্ব। বর্তমান পড়ুয়া এবং সদ্য নির্বাচিত সরকারি আধিকারিকরা পেশাগত সততা, জবাবদিহি ও জনসেবার সর্বোচ্চ মান বজায় রাখার অঙ্গীকার করেন। একই সঙ্গে ডব্লিউবিসিএস, এসএসসি, ব্যাংকিং, রেল, ইনস্যুরেন্স, পিএসসি মিসলেনিয়াস এবং স্কুল সার্ভিস কমিশন-সহ বিভিন্ন পরীক্ষায় সফল প্রার্থীদের সংবর্ধনা ও বিশেষ সম্মানও দেওয়া হয়। অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে এ বছর কয়েকজন সেরা কৃতীর হাতে গাড়ির চাবিও তুলে দেওয়া হয়, যা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

Sponsored

Techno India In Article

এদিন সমাজ ও প্রশাসনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকেও সম্মান জানানো হয়। পাশাপাশি সফল প্রাক্তনীরা তাঁদের প্রস্তুতি, সংগ্রাম ও সরকারি চাকরির অভিজ্ঞতার কথা তুলে ধরে বর্তমান প্রজন্মকে অনুপ্রাণিত করেন। অনুষ্ঠানে অধ্যাপক সমিত রায় বলেন, "সমাবর্তন উৎসব দীর্ঘদিনের অধ্যবসায়, ত্যাগ ও শৃঙ্খলাবদ্ধ পরিশ্রমের স্বীকৃতি। আজ যাদের সম্মানিত করা হচ্ছে, তাঁদের প্রত্যেকের সাফল্য আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।" সমাপনী ভাষণে রাইস এডুকেশনের সিইও সোমনাথ আচার্য বলেন, "প্রতিটি সাফল্যের পিছনে রয়েছে ধারাবাহিক পরিশ্রম, আত্মবিশ্বাস ও প্রতিকূলতাকে জয় করার মানসিকতা। ভবিষ্যতেও মানসম্মত দিশা ও নিরন্তর সহযোগিতার মাধ্যমে সরকারি পরিষেবায় যোগ দিতে ইচ্ছুক প্রত্যেক শিক্ষার্থীর পাশে থাকবে রাইস এডুকেশন।"

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from জীবনধারা

View All →