খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু মানুষের মৃত্যু হয়েছে। এবার খান্নার মোড়ের কাছে বাইক চালক এবং পিছনে বসে থাকা আরোহীকে পিষে দিয়ে চলে গেল বাসটি। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। মৃতদের একজন ফুড ডেলিভারি সংস্থায় কর্মরত ছিলেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে কলকাতা পুলিশ। ইতিমধ্যে আটক করা হয়েছে বাসের চালক এবং কন্ডাক্টরকে।
ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী
Sponsored

ঘটনা ঘটার পরে বাসের চালক এবং কন্ডাক্টারকে আটকে রেখেছিলেন বিক্ষুব্ধ জনতা। ঘটনাস্থলে পুলিশ এসে সঙ্গে কথা বলে। দুটি দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।কয়েক মাস আগে তেলেঙ্গাবাগানের কাছে এই L238 বারাসাত হাওড়া আগামী বাসটির ঢাকায় এক মহিলার মৃত্যু হয়েছিল। আবারও একই দুর্ঘটনা।
Sponsored

Sponsored

_
Sponsored

Sponsored

_
Sponsored

_
_
_
_
_
_












